ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

মুশফিকের স্বপ্ন: ব্যাট হাতেও বিশ্বরেকর্ড করবে মিরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
  • ৫০৯ বার

চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বাংলাদেশে। আর সেখানে টাইগারদের নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। তবে তখন বোলারের চেয়ে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন তিনি। পাঁচ ইনিংস ব্যাটিং করে চারটি হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৪২ রান। এবার জাতীয় দলেও এমন কিছু চান বাংলাদেশ জাতীয় দলের সাদা জার্সির অধিনায়ক মুশফিকুর রহীম। অধিনায়কের বিশ্বাস বোলিংয়ের মত ব্যাটিংয়েও এমন কিছু রেকর্ড গড়বেন এ অলরাউন্ডার।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট তুলে নেন মিরাজ। এর ফলে ১২৯ বছরের রেকর্ড ভাঙেন তিনি। অভিষেকের পর টানা দুই টেস্টে সর্বাধিক ১৯টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এ

নবীন। পাশাপাশি অভিষেকের পর চার ইনিংসে তিনবার পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রে তৃতীয় বোলার তিনি। এছাড়াও বাংলাদেশের পক্ষে তৃতীয় বোলার হিসেবে দুই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

তবে বোলার মিরাজের মত ব্যাটসম্যান মিরাজও অনেক রেকর্ড গড়তে পারবেন এই আশা রেখে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘ও যে টাইপের এবং মানসিকতার খেলোয়াড় আমার মনে হয় অবশ্যই ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওর ব্যাটিংয়েও অনেক ক্যালিভার আছে। ব্যাটিংয়েও বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে অনেক রেকর্ড রেখে যাবে যেটা কি না ভাঙা অনেক কঠিন হবে।’

জাতীয় দলে নবীন হলেও অনেক আগে থেকেই মিরাজকে জানেন মুশফিক। তার ক্ষমতা সম্পর্কে ভালো ভাবে জানতেন বলেই এমন অর্জনে অবাক হননি অধিনায়ক। তবে এতো বেশি ভালো করবে সেটাও ধারণা ছিলোনা তার। তাই এর সম্পূর্ণ কৃতিত্ব এ নবীনকেই নিয়েছেন মুশফিক।

‘মিরাজের বিষয়টা আমরা অনেক আগেই জানতাম। আল্লাহর রহমতে ও যে টাইপের খেলোয়াড় তাই অনেক আগে থেকেই পরিকল্পনা করেছি যে আফগানিস্তানের বিপক্ষে না খেলালেও ওকে ইংল্যান্ডের সাথে খেলাবো। ওর সম্পর্কে ওরা যেন কোনো কিছুই না জানতে পারে। তবে এটা সত্যি কথা এতো ভালো করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নাই। সম্পুর্ণ কৃতিত্ব ওর।’

এদিন ইংলিশদের বিপক্ষে দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নেন মিরাজ। আর তার দুর্দান্ত বোলিংয়ে ভর করেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট জয় করেছে বাংলাদেশ। ১০৮ রানের বড় জয়ই ছিনিয়ে নেয় টাইগাররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

মুশফিকের স্বপ্ন: ব্যাট হাতেও বিশ্বরেকর্ড করবে মিরাজ

আপডেট টাইম : ১১:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬