ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ

চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার

চীনে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে করমর্দন ও কুশল বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতাদের সম্মেলনকে কেন্দ্র করে তাদের এই সাক্ষাৎ হয়। এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন দুই নেতা।

শেনজেনে পৌঁছানোর পর বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরের রানওয়েতে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক করমর্দন ও আলিঙ্গনের পর ট্রাম্প পরে পুতিনের সঙ্গেও করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।

বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও পুতিনের মধ্যে একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এবারের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন শীর্ষ নেতার বৈঠক। বৃহস্পতিবার প্রথমবারের মতো ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সরাসরি একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

যদিও বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি, তবে ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্যিক বিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি আলোচনায় আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে কোনো আনুষ্ঠানিক বা বিস্তারিত বৈঠক হয়নি। তারা শুধু পরস্পরকে অভিবাদন জানিয়েছেন।

বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই সম্মিলিত বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আপডেট টাইম : ১১:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬