ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় দেশীয় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার হযরত আলী গ্রেপ্তার সাংবাদিকতার নৈতিকতা: জনস্বার্থ ও মানবিক মর্যাদার দায় ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গুরুদয়াল সরকারি কলেজে জলজ পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে একাডেমিক সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৪৪ বার

রফিকুল ইসলামঃ প্লাস্টিকদূষণের দৃশ্যমান বর্জ্যের আড়ালে জলজ পরিবেশে ছড়িয়ে পড়ছে অদৃশ্য বিপদ। ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ভেঙে তৈরি হচ্ছে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের মতো অতি ক্ষুদ্র কণা। নদী, খাল, বিল, পুকুর ও সমুদ্রের পানিতে মিশে এসব কণা প্রবেশ করছে জলজ প্রাণীর দেহে।

খাদ্যশৃঙ্খলের বিভিন্ন স্তর অতিক্রম করে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হওয়ার পাশাপাশি জীবদেহে সঞ্চিত হওয়ার ঝুঁকি তৈরি করছে এসব কণা। এর সম্ভাব্য বিষাক্ততা, জলজ জীববৈচিত্র্যের ওপর প্রভাব এবং মানুষের খাদ্যনিরাপত্তা নিয়ে বাড়ছে বৈজ্ঞানিক উদ্বেগ।

এমন গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জনস্বাস্থ্যগত বিষয় নিয়ে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে একাডেমিক সেমিনার।

আজ বুধবার (১১ নভেম্বর) কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগের স্মার্ট রুমে ‘Microplastics and Nanoplastics: Trophic Transfer, Bioaccumulation, and Toxicity Across Aquatic Food Chain’ – শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি তাঁর গবেষণাধর্মী প্রবন্ধে জলজ পরিবেশে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উৎপত্তি, বিস্তার, জলজ প্রাণীর দেহে প্রবেশ, খাদ্যশৃঙ্খলে স্থানান্তর, জৈবসঞ্চয়ন এবং সম্ভাব্য বিষাক্ততার বিভিন্ন বৈজ্ঞানিক দিক ধারাবাহিকভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর লুৎফুন নাহার এবং শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।

এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত জাহান তৃষা। মূল প্রবন্ধ উপস্থাপনের পর অতিথি ও শিক্ষার্থীদের প্রশ্ন, মতামত ও আলোচনায় সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মূল প্রবন্ধে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পানি পৃথিবীর জীবমণ্ডলের অপরিহার্য উপাদান। নদী, হ্রদ, পুকুর, জলাভূমি, মোহনা ও মহাসাগর অসংখ্য উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের আবাসস্থল। জলজ পরিবেশ শুধু জীববৈচিত্র্য সংরক্ষণ করে না; খাদ্য উৎপাদন, অক্সিজেন চক্র, পুষ্টিচক্র, জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে প্লাস্টিকদূষণ জলজ পরিবেশের অন্যতম প্রধান পরিবেশগত সমস্যায় পরিণত হয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, প্লাস্টিক সহজে পচনশীল নয় এবং দীর্ঘ সময় পরিবেশে টিকে থাকতে পারে। ফলে ব্যবহারের পর ফেলে দেওয়া বড় প্লাস্টিক সামগ্রী সম্পূর্ণ বিলীন হওয়ার পরিবর্তে সূর্যের অতিবেগুনি রশ্মি, তাপমাত্রার তারতম্য, যান্ত্রিক ঘর্ষণ, তরঙ্গের প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় ক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়। এসব কণা পরবর্তী সময়ে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকে রূপান্তরিত হতে পারে। এভাবে প্লাস্টিক বর্জ্যের দৃশ্যমান দূষণ একসময় অদৃশ্য ক্ষুদ্র কণার দূষণে পরিণত হয়, যা জলজ প্রাণীর শরীরে প্রবেশ করার সক্ষমতা রাখে।

মাইক্রোপ্লাস্টিকের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সাধারণভাবে পাঁচ মিলিমিটার বা তার চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক হিসেবে বিবেচনা করা হয়। এগুলো আবার প্রাথমিক ও মাধ্যমিক—এই দুই ধরনের। প্রসাধনী, শিল্পজাত পণ্য এবং নির্দিষ্ট বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য সরাসরি ক্ষুদ্র আকারে তৈরি প্লাস্টিক কণাকে প্রাথমিক মাইক্রোপ্লাস্টিক বলা হয়। অন্যদিকে প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, মাছ ধরার জাল, প্যাকেজিং সামগ্রী ও অন্যান্য বড় প্লাস্টিক বর্জ্য ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হলে সেগুলোকে মাধ্যমিক মাইক্রোপ্লাস্টিক বলা হয়।

ন্যানোপ্লাস্টিক সম্পর্কে তিনি বলেন, এগুলো মাইক্রোপ্লাস্টিকের তুলনায় আরও ক্ষুদ্র আকারের প্লাস্টিক কণা। আকার অত্যন্ত ছোট হওয়ায় পরিবেশে এদের আচরণ, চলাচল, শনাক্তকরণ এবং জীবদেহে সম্ভাব্য প্রভাব তুলনামূলক জটিল। ক্ষুদ্র আকার ও অধিক আপেক্ষিক পৃষ্ঠতলের কারণে এসব কণার সঙ্গে পরিবেশের অন্যান্য রাসায়নিক উপাদানের মিথস্ক্রিয়া এবং জীবদেহে প্রবেশের সম্ভাবনা বিশেষ গবেষণার দাবি রাখে।

গবেষণাপত্রে আরও উল্লেখ করা হয়, কসমেটিকস, শিল্পজাত পণ্য, সিনথেটিক টেক্সটাইল, টায়ারের ক্ষয়, শিল্পবর্জ্য এবং পয়োনিষ্কাশনব্যবস্থার মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক সরাসরি জলজ পরিবেশে প্রবেশ করতে পারে। এসব ক্ষুদ্র কণা পানির স্রোত ও অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে এবং প্ল্যাঙ্কটন, শৈবাল, মলাস্ক, ক্রাস্টেসিয়ান, মাছসহ বিভিন্ন জলজ জীবের সংস্পর্শে আসে। ফলে জলজ বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে প্লাস্টিকদূষণের বিস্তার ঘটার সুযোগ তৈরি হয়।

এরপর মূল প্রবন্ধে তিনি জলজ খাদ্যশৃঙ্খলে এসব কণার স্থানান্তরের বৈজ্ঞানিক প্রক্রিয়া তুলে ধরেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, জলজ পরিবেশের ক্ষুদ্র জীব ও প্ল্যাঙ্কটন খাদ্যের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করতে পারে। এসব ক্ষুদ্র জীবকে যখন অপেক্ষাকৃত বড় জলজ প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন প্লাস্টিক কণাও খাদ্যগ্রহণের মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হতে পারে। এ প্রক্রিয়াকে বলা হয় ট্রফিক ট্রান্সফার বা খাদ্যস্তরভিত্তিক স্থানান্তর। এভাবে জলজ খাদ্যশৃঙ্খলের বিভিন্ন স্তরে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের বিস্তার ঘটতে পারে।

তিনি আরও বলেন, কোনো জীবের শরীরে পরিবেশ থেকে প্রবেশ করা দূষক পদার্থ নির্গমনের তুলনায় বেশি হারে জমা হলে তাকে জৈবসঞ্চয়ন বা বায়োঅ্যাকুমুলেশন বলা হয়। অন্যদিকে খাদ্যশৃঙ্খলের উচ্চতর স্তরে কোনো দূষক পদার্থের ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকে জৈববিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন বলা হয়। তবে মাইক্রোপ্লাস্টিকের ক্ষেত্রে জৈবসঞ্চয়ন ও জৈববিবর্ধনের বিষয় দুটি বৈজ্ঞানিকভাবে পৃথক করে বিশ্লেষণ করা জরুরি। বিভিন্ন গবেষণায় এসব প্রক্রিয়ার ফলাফল একরকম পাওয়া যায়নি। তাই সব ধরনের মাইক্রোপ্লাস্টিক ও জলজ প্রাণীর ক্ষেত্রে জৈববিবর্ধন ঘটে—এমন সর্বজনীন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি।

মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের বিষাক্ততার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব কণা জীবদেহে প্রবেশের পর বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ও কোষীয় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। গবেষণায় অক্সিডেটিভ স্ট্রেস, কোষীয় ক্ষতি, প্রদাহ, কোষঝিল্লির কার্যকারিতায় পরিবর্তন, মাইটোকন্ড্রিয়ার কার্যক্রমে ব্যাঘাত, ডিএনএর ক্ষতি এবং লাইসোসোমের অস্থিতিশীলতার মতো সম্ভাব্য প্রভাবের তথ্য পাওয়া গেছে। এসব প্রভাব জীবের বৃদ্ধি, খাদ্যগ্রহণ, প্রজনন, বিপাকীয় কার্যক্রম ও স্বাভাবিক আচরণকে প্রভাবিত করতে পারে।

তিনি আরও ব্যাখ্যা করেন, শৈবাল ও ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো জলজ খাদ্যশৃঙ্খলের প্রাথমিক উৎপাদক এসব ক্ষুদ্র কণার সংস্পর্শে এলে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এর প্রভাব পরবর্তী সময়ে খাদ্যশৃঙ্খলের অন্যান্য স্তরের জীবের ওপরও পড়তে পারে। ফলে জলজ পরিবেশের উৎপাদনশীলতা, পুষ্টিচক্র, খাদ্যসম্পদের প্রাপ্যতা এবং সামগ্রিক বাস্তুতান্ত্রিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

মানুষের খাদ্যনিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়, মাছ, শামুক, ঝিনুকসহ বিভিন্ন জলজ প্রাণীর মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানুষের খাদ্যগ্রহণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে জলজ প্রাণীর শরীরে এসব কণার উপস্থিতি মৎস্যসম্পদ ও খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করছে। তবে মানুষের শরীরে এসব কণার দীর্ঘমেয়াদি প্রভাব, বিষাক্ততার মাত্রা এবং বিভিন্ন রোগের সঙ্গে সরাসরি সম্পর্ক নির্ধারণে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।

গবেষণার সীমাবদ্ধতা তুলে ধরে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক শনাক্তকরণ এবং পরিমাপের ক্ষেত্রে এখনো বেশ কিছু পদ্ধতিগত চ্যালেঞ্জ রয়েছে। নমুনা সংগ্রহের ভিন্নতা, কণার আকার ও পলিমারের ধরন, বিশ্লেষণপদ্ধতির পার্থক্য এবং ন্যানোপ্লাস্টিক শনাক্তকরণের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বিভিন্ন গবেষণার ফলাফলের মধ্যে তুলনা করা কঠিন হয়ে পড়ে। তাই এ বিষয়ে নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে গবেষণার পদ্ধতি ও বিশ্লেষণপ্রক্রিয়ার মানসম্মতকরণ জরুরি।

প্রবন্ধের উপসংহারে তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক দূষণ মোকাবিলায় শুধু পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগ। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, শিল্পবর্জ্য যথাযথভাবে পরিশোধন, জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ, পরিবেশবান্ধব বিকল্পের ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জলজ পরিবেশে এসব কণার উপস্থিতি, বিস্তার ও দীর্ঘমেয়াদি প্রভাব নিরূপণে গবেষণা জোরদার করতে হবে।

সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রের আলোচনায় প্রতীয়মান হয়, মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক দূষণ কেবল জলাশয়ের পানি দূষণের বিষয় নয়; এটি জলজ জীববৈচিত্র্য, খাদ্যশৃঙ্খল, মৎস্যসম্পদ, পরিবেশগত ভারসাম্য এবং মানুষের খাদ্যনিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

এ ধরনের গবেষণাধর্মী আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট
সহযোগী সম্পাদক, আজকের সূর্যোদয়, ঢাকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় দেশীয় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার হযরত আলী গ্রেপ্তার

গুরুদয়াল সরকারি কলেজে জলজ পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে একাডেমিক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬