ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার

আগামী ২০২৭ সালের হজে গমনেচ্ছু যাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি সরকারের নির্দেশনা অনুসারে, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ফিট হিসেবে বিবেচিত হজযাত্রীদের নির্ধারিত এসব কেন্দ্র থেকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে হজযাত্রীদের টিকা গ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজযাত্রীদের টিকা গ্রহণের নির্দিষ্ট তারিখ পরবর্তী সময়ে তাদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ফলে টিকা গ্রহণের তারিখ ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট হজযাত্রীদের মোবাইল ফোনে পাঠানো বার্তার দিকে খেয়াল রাখতে হবে।

টিকা গ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে যাওয়ার সময় প্রত্যেক হজযাত্রীকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে সংগ্রহ করা ই-হেলথ প্রোফাইলের প্রিন্ট কপি। নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণের সময় এসব নথি প্রদর্শন করতে হবে।

প্রকাশিত ৯০টি টিকাকেন্দ্রের তালিকায় দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকেও টিকা প্রদানের কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারের বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে।

হজযাত্রীদের টিকা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, নির্ধারিত কেন্দ্র এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mora.gov.bd) ও হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করা যাবে।

এ ছাড়া টিকা গ্রহণ বা এ-সংক্রান্ত কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে হজযাত্রীরা হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

আপডেট টাইম : ১১:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬