ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক লাল শাপলার লালিমায় রঙিন হাজাছড়া বিল ধ্বংসস্তূপেও থামেনি কোরআন শিক্ষা, যুদ্ধবিধ্বস্ত গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা সারে ভেজাল নিয়ে ‘অপপ্রচার’, সতর্ক করল মন্ত্রণালয় শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি দ্বীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা নৈতিক দায়িত্ব: ভূমি প্রতিমন্ত্রী পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে নতুন অগ্রগতি, হতে পারে উচ্চশিক্ষার গবেষণাক্ষেত্র

ধ্বংসস্তূপেও থামেনি কোরআন শিক্ষা, যুদ্ধবিধ্বস্ত গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার
চারদিকে যুদ্ধের ক্ষত, ধ্বংসস্তূপ আর বাস্তুচ্যুতির হাহাকার। এর মধ্যেও থেমে নেই ধর্মীয় শিক্ষা। যুদ্ধবিধ্বস্ত গাজায় পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে সম্মাননা পেয়েছেন ১ হাজার ফিলিস্তিনি। তাদের মধ্যে রয়েছেন নারী-পুরুষ, শিশু ও কিশোর-কিশোরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা সিটির এক অনুষ্ঠানে তাদের হাতে সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। গাজার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় ও ওয়াক্‌ফ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে আলজেরিয়ার আল-বারাকা অ্যাসোসিয়েশন। কোরআন হিফজ সম্পন্ন করা ব্যক্তিদের স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেন।
মূল অনুষ্ঠান শুরুর আগে গাজার সড়ক ও পাড়া-মহল্লায় বের করা হয় কোরআনভিত্তিক শোভাযাত্রা। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা হাতে পবিত্র কোরআন নিয়ে ধর্মীয় সংগীত ও স্লোগান দিতে দিতে শোভাযাত্রায় অংশ নেন।
অনুষ্ঠানে গাজার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ড. মোহাম্মদ সালেম বলেন, এটি শুধু ১ হাজার কোরআনের হাফেজকে সম্মান জানানোর আয়োজন নয়; বরং ধৈর্য, নিষ্ঠা ও অবিচলতার ১ হাজার গল্পের উদ্‌যাপন।
ইসরায়েলের সামরিক অভিযানে গাজার শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও স্থানীয় উদ্যোগ, শিক্ষক ও তত্ত্বাবধায়কদের প্রচেষ্টায় কোরআন শিক্ষা কেন্দ্র এবং হিফজের পাঠচক্র চালু রাখা হয়েছে বলে জানান আয়োজকেরা।
অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাদের পরিবারের সদস্য ও উপস্থিত মানুষের মধ্যে দেখা যায় আবেগঘন উচ্ছ্বাস। শোভাযাত্রা ও সম্মাননা অনুষ্ঠানের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফিলিস্তিনিদের এই উদ্যোগ প্রশংসা পায়।
যুদ্ধের কারণে গাজার বহু স্কুল, মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুতির কঠিন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনও বিপর্যস্ত। এমন বাস্তবতার মধ্যেও ১ হাজার মানুষের কোরআন মুখস্থ সম্পন্ন করা গাজাবাসীর ধর্মীয় শিক্ষা ও ঐতিহ্য ধরে রাখার দৃঢ়তারই প্রকাশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি

ধ্বংসস্তূপেও থামেনি কোরআন শিক্ষা, যুদ্ধবিধ্বস্ত গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা

আপডেট টাইম : ১১:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬