ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার চারপাশে নৌযোগাযোগ চালুর পরিকল্পনা সরকারের : নৌপরিবহন মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার
ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা গেলে রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন—এমন ব্যক্তিদের সঙ্গে হাঁটেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, নদীর দুই তীর সংরক্ষণ করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু এলাকায় ওয়াকওয়ের সংযোগ অসম্পূর্ণ রয়েছে। এসব মিসিং লিংক পূরণেও উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীর এমনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে মানুষ নিয়মিত হাঁটতে পারেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন।
নদী ও পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নদীর প্রতি মানুষের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়াতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে আজকের কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্য হলো তাঁদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
নদী দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে সীমানা সংরক্ষণ সহজ হচ্ছে। একই সঙ্গে তীর এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে এসব অবকাঠামো। যেসব এলাকায় এখনো ওয়াকওয়ে নির্মাণ বাকি রয়েছে, সেগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে পড়ছে। বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম চলছে।
ঢাকার চারপাশে নৌযান চলাচল ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, নদীকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব স্টেশন ও ঘাটকে সড়ক যোগাযোগের সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হলেও তা প্রত্যাশিত সাফল্য পায়নি। সড়কপথের তুলনায় নৌপথে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশ না থাকাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
শেখ রবিউল আলম আশা প্রকাশ করেন, চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও সম্প্রসারিত হবে।
বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহন মন্ত্রী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার চারপাশে নৌযোগাযোগ চালুর পরিকল্পনা সরকারের : নৌপরিবহন মন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬