ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজের সঙ্গী ৬ ক্রিকেটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার

মুস্তাফিজুর রহমানকে ঘিরে জানুয়ারিতে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তৈরি হয়েছিল নজিরবিহীন টানাপোড়েন। সেই ঘটনার জেরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের সেই শীতলতার রেশ এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই আবার ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নাম নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ বাংলাদেশের সাত ক্রিকেটার।

ভারতের গোয়ায় আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের মিনি নিলাম। এর আগে আগ্রহী ক্রিকেটারদের নাম নিবন্ধন প্রক্রিয়া চলছে, যা শেষ হবে ২৩ নভেম্বর। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে নাম জমা দিয়েছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়। নির্ধারিত সময়ের মধ্যে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম নিবন্ধনের সুযোগ রয়েছে।

গত আইপিএলেও দল পেয়েছিলেন মুস্তাফিজ। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। সেই সিদ্ধান্ত ঘিরেই দুই দেশের ক্রিকেটে উত্তেজনা তৈরি হয়। নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি লিটন দাসের দল। পরবর্তী সময়ে বাংলাদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতেও আসেনি ভারত।

এমন প্রেক্ষাপটে মুস্তাফিজসহ সাত বাংলাদেশির আইপিএল নিলামে নাম দেওয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও নিলামে নিবন্ধন মানেই দল পাওয়া নিশ্চিত নয়। আগামী মাসের নিলামেই জানা যাবে, ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে কতজন জায়গা করে নিতে পারেন। নিলামের নিয়ম অনুযায়ী, মিনি নিলামে অংশ নিতে হলে আগে সর্বশেষ মেগা নিলামে নাম নিবন্ধন করতে হয়। বাংলাদেশ থেকে সর্বশেষ মেগা নিলামে ১৩ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। তারাই এবার মিনি নিলামে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

এবারের নিলামে দলগুলো মূলত স্কোয়াডের ঘাটতি পূরণে নজর দেবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে। একাদশের বাইরে স্কোয়াডে সর্বোচ্চ আটজন বিদেশি ক্রিকেটার রাখার সুযোগ রয়েছে। ২০২৭ আসরের জন্য দলগুলোর নির্ধারিত বাজেট ১৫৭ কোটি রুপি। ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলে নিলামের আগে জানা যাবে কোন দলের হাতে কত অর্থ থাকছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুস্তাফিজের সঙ্গী ৬ ক্রিকেটার

আপডেট টাইম : ০৩:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬