১৩ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে শাপলা চত্বরে আলেম ও নিরীহ মাদরাসা ছাত্রদের ওপর শেখ হাসিনা এবং তার পেটোয়া বাহিনীর বর্বরোচিত গণহত্যার বিচার শুরুর আবেদন জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ ৪১ জনকে দায়ী করে এ আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামি ১৬ নভেম্বর আসামিপক্ষের বক্তব্য শোনার তারিখ ধার্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের শুনানি গ্রহণের পর চার্জ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, মো: মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। চার্জ গঠনের আবেদনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শুনানিতে তিনি শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনা পৃথক আনুষ্ঠানিক অভিযোগের বিবরণ দেন। তিনি মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, শুনানিতে সেটিরও বর্ণনা দেন তিনি। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আর্জি জানান। পরে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন, তৎকালিন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, নিষিদ্ধ আ’লীগের সভাপতিম-লির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালিন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, ডা: দীপুমণি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তৎকালিন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালিন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, আওয়ামী এমপি সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা: ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সহ পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা।
]চিফ প্রসিকিউর মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম অভিযোগ হিসেবে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালিয়ে কমপক্ষে ৩২ জনকে হত্যার অভিযোগ এনেছেন। দ্বিতীয় অভিযোগ, একই বছর ৬ মে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ও অন্যান্য স্থানে ২০ জনকে হত্যার অভিযোগ এনেছেন। তৃতীয় ঘটনায় চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনকে হত্যার অভিযোগ আনা হয়। এ ঘটনার প্রেক্ষাপট সৃষ্টি এবং চূড়ান্তভাবে সব ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
তিনি বলেন, শাপলা চত্বরের এই হত্যাকা- ছিল। এটি ছিলো তৎকালিন আওয়ামী লীগ সরকারের একটি সুপরিকল্পিত ঘটনা। গ্রেনেড ও মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত, অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, অভিযানের আগে মন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে হেফাজত নেতাকর্মীদের দমনে গ্রেনেড ও মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা’য় বলা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ের এই পরিকল্পনা বাস্তবায়নে তৎকালিশ পুলিশ, র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ভূমিকা রাখেন।
এ মামলায় এই মামলায় শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। এর মধ্যে তৎকালিন আইজিপি একেএম শহীদুল হক, তৎকালিন মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, তৎকালিন ডিআইজি আবদুল জলিল ম-ল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুব এবং একই টিভি’র চিফ রিপোর্টার ফারজানা রূপাসহ ১১ জন কারাগারে রয়েছেন। শেখ হাসিনাসহ বাকি ৩০ জন এখন পলাতক। গতকাল শুনানি উপলক্ষে গ্রেফতার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক রয়েছেন শেখ হাসিনা, তৎকালিন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, তৎকালীন র্যাব মহাপরিচালক মো: মোখলেছুর রহমান, তৎকালিন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, তৎকালিন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লে: জে: (অব.) মজিবুর রহমান, তৎকালিন অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন মাখন, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, তৎকালিন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো: আনোয়ার হোসেন, তৎকালিন ডিএমপির ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, তৎকালিন ডিএমপির এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, তৎকালিন ডিআইজি হারুন-অর-রশীদ, সাবেক ডিআইজি বিপ্লব কুমার সরকার, সাবেক ডিআইজি সুপার সৈয়দ নুরুল ইসলাম, তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো: আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।
এর আগে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও হদিস মেলেনি জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্টে (এনইআর) দাখিল করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ৩০ আসামিকে ‘পলাতক’ দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেয়া হয়। একই সঙ্গে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে, পলাতকদের নামে পরোয়ানা ও গ্রেফতার হওয়া আসামিদের হাজির করার নির্দেশ দেয়া হয়।
আলোচিত এ মামলায় দুইটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঢাকায় ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়। দ্বিতীয় অভিযোগে আনা হয়েছে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন,কুমিল্লায় একজনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকা-ের ঘটনা।
বিচারিক ধারাবাহিকতা : তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর গত ১ নভেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। তবে গ্রেফতার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থতার কারণে ওইদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। তার অনুপস্থিতির কারণে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর তারিখ পুন:নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে ‘নন-এক্সিকিউশন রিপোর্ট’ (এনইআর) জমা দেয়।
পরে গত ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক ঘাষণা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেয়া হয়।
যে বিচারের জন্য দীর্ঘ প্রতীক্ষা : ঘটনা ২০১৩ সালের ৫ ও ৬ মে’র। এখন থেকে ১৩ বছর আগেকার। ইতিহাসের মর্মন্তুদ ঘটনার বিচারের জন্য এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন দেশের ধর্মপ্রাণ মানুষ এবং আলেম-ওলামাগণ।
এখন থেকে ১৩ বছর আগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের লাখো নেতা-কর্মী।
ওই সমাবেশ থেকে পেশ করা দাবী বিষয়ে তৎকালিন হাসিনা সরকারের পক্ষ থেকে কোনো সুরাহা না হওয়ায় সমাবেশ অব্যাহত থাকে। সেদিন ৫ মে দিন গড়িয়ে রাত হলে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের নেতৃত্বে ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নাম দিয়ে এক রক্তক্ষয়ী অভিযানের নামে রাতের অন্ধকারে মতিঝিল-শাপলা চত্বর বিভীষিকা নেমে আসে। শান্তিপূর্ণ অবস্থান প- করতে চালানো ‘অপারেশন ফ্ল্যাশ আউট’। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পরিচালিত ওই নির্মমতা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবী হেফাজতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’র রিপোর্ট অনুযায়ী শাপলা চত্বরে ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নাম দিয়ে ভয়াবহ ক্র্যাককডাউনে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় হেফাজত ইসলামের ৬১ জন শাহাদাত বরণ করেন। পরে শহীদদের নাম পরিচয় প্রকাশ করে ‘অধিকার’।
‘অধিকার’ এই রিপোর্ট প্রকাশষ করায় আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন, ২০০৬ (সংশোধিত ২০০৯) এর ৫৭ ধারায় মামলা করে। আওয়ামী সরকারের সময়ে তাদের বিরুদ্ধে আদালত কারাদ- দিয়ে রায় ঘোষণা করে।
শাপলা চত্বরের ঘটনায় হতাহতের তথ্য কোনভাবেই যেন জনসম্মুখে না আসে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকে বিগত আওয়ামী লীগ সরকার।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি ওঠে। হত্যা-নির্যাতন তথা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের ১২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর মাওলানা মামুনুল হক বলেছিলেন, আমরা অভিযোগ দায়ের করেছি। এখন প্রসিকিউশন তথ্য সংগ্রহ করে মামলা করবেন। আমাদের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত আছে।
একই বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়।
মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সুনির্দিষ্ট নামোল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে। আসামিদের মধ্যে আরো রয়েছেন-সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।
মামুনুল হকের অভিযোগে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালিন মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তৎকালিন মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ.রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি ে নেজীর আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, নির্মূল কমিটির সদস্য অধ্যাপক মুনতাসীর মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং এনএসআইয়ের মো: মনজুর আহমেদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগের তদন্ত শেষে গতবছর ৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা ফতেহ্ মো: ইফ্তেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘২০১৩ সালের ৫ ও ৬ মে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় নেতৃত্ব এবং সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর, মতিঝিল এবং এর আশপাশ এলাকায় ব্ল্যাক আউট করে জমায়েত হওয়া নেতাকর্মীদের ওপর নির্বিচার গুলিবর্ষণ করে। এতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে।
চিঠিতে অভিযান সম্পর্কিত আট ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সমাবেশ ঘিরে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনার সত্যায়িত কপি, অভিযানে ব্যবহৃত এপিসি (আর্মড পারসোনাল ক্যারিয়ার), কমান্ড ভেহিক্যাল ও রায়টকার চালকদের নাম, পদবি ও মোবাইল নম্বর। এছাড়া অপারেশনে ইস্যুকৃত অস্ত্রের ধরন, গুলি, ব্যবহৃত গোলাবারুদের হিসাব এবং গুলিবর্ষণের ঘটনায় কোনো প্রশাসনিক তদন্ত হয়ে থাকলে প্রতিবেদনের সত্যায়িত কপি, এজাহার এবং পুলিশ রিপোর্টের কপি দিতে বলা হয়।
চিঠিতে তৎকালিন কমিশনারসহ ডিএমপির সব উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও সুনির্দিষ্টভাবে ১০ জন কর্মকর্তার তথ্য চাওয়া হয়। তারা হলেন, পুলিশের মতিঝিল বিভাগের তৎকালীন এডিসি (অতিরিক্ত উপকমিশনার) এসএম মেহেদী হাসান, এডিসি আসাদুজ্জামান, ট্রাফিক (পূর্ব) বিভাগের এডিসি মোহাম্মদ মাইনুল হাসান, রমনা বিভাগের এডিসি মনজুর রহমান, এডিসি আনোয়ার হোসেন, ডিবি (পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান (বর্তমানে কারাবন্দি), ডিবির (দক্ষিণ) এডিসি নাসির উদ্দিন খান, লালবাগের তৎকালিন ডিসি আলোচিত কর্মকর্তা হারুন-অর-রশিদ এবং উপ-কমিশনার (ডিসি) খান মুহাম্মদ রেজোয়ান।
এর বাইরে ডিএমপির সব অতিরিক্ত কমিশনার, যুগ্মকমিশনার, ডিবিসহ সব বিভাগের ডিসি (উপকমিশনার), ডিসি ট্রাফিক (পূর্ব), ডিসি (অর্থ ও বাজেট), ডিসি (ইএন্ডডি), ডিসি (মিডিয়া), এডিসি ওয়ারী, এডিসি পিআরএইচআরডি, এডিসি প্রকিউরমেন্ট, ডিবির সব বিভাগের এডিসি, এসি, ওমেন সাপোর্ট সেন্টার ও ইনভেস্টিগেশন শাখার সহকারী কমিশনার, এসি (সহকারী কমিশনার) মতিঝিল ও খিলগাঁও জোন, এসি ট্রাফিক মতিঝিল ও রমনা জোন, এসি প্যাট্রল (মতিঝিল), পল্টন এবং ওয়ারী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা), পল্টন, রমনা, হাজারীবাগ, সবুজবাগ এবং মতিঝিল থানার তৎকালিন ইনস্পেকটর তদন্ত পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য দিতে বলা হয়।
Reporter Name 






















