ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফয়সল সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচিতে যুক্ত হলেন ৮ শীর্ষ উদ্যোক্তা ইসরায়েলে সরকার গঠন নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে প্রেসিডেন্ট হারজগ

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার

সাফের সেমিফাইনালে ওঠার সমীকরণটা বাংলাদেশের জন্য সহজ হতে পারে। স্বাগতিকেরা মাঠে না নামলেও তাদের শেষ চারে ওঠার পথ তৈরি হবে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচের ফল থেকে। রাত আটটায় দুই দলের লড়াইয়ে ভুটান জয় না পেলেই এক ম্যাচ হাতে রেখে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জন্য সমীকরণটা আরও সহজ। জিতলেই সেমিফাইনালে উঠবে তারা।

ভুটান-শ্রীলঙ্কা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও বাংলাদেশের সেমিফাইনাল নিয়ে দুশ্চিন্তা থাকবে না। দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট হবে এক। বাংলাদেশের তিন পয়েন্ট তখন তাদের ধরাছোঁয়ার বাইরে রাখবে। তবে এই ড্রয়ের পরও গ্রুপের রানার্সআপ হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে ভুটানের।

সে জন্য ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে একাধিক গোলের ব্যবধানে জিততে হবে। তখন গোল ব্যবধানের হিসাবে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে দ্বিতীয় হওয়ার সুযোগ তৈরি হতে পারে ভুটানের।

তাই ভুটানের সামনে সমীকরণ পরিষ্কার জিততেই হবে। জয় পেলে বাংলাদেশের সমান তিন পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ পর্যন্ত সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারবে তারা।

দিনের প্রথম ম্যাচে বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। দর্শকদের মাঠে টানতে আজকের দুই ম্যাচের টিকিটের দাম অর্ধেক কমিয়েছে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টিএসএ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬