ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

বাংলাদেশের জয় চান ভুটান কোচ, শ্রীলঙ্কা বলছে তাতে কিছু যায় আসে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৫ বার

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের লড়াই জমে উঠেছে। এক ম্যাচ খেলে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের আপাতত লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তবে গ্রুপের অন্য দুই দল ভুটান ও শ্রীলঙ্কার পরবর্তী রাউন্ডে যাওয়া নির্ভর করছে বাংলাদেশের ম্যাচের উপর।

গ্রুপপর্বে দুই ম্যাচ খেলা ভুটান পয়েন্ট এক। এক ম্যাচ খেলা শ্রীলঙ্কার পয়েন্টও এক। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ও ড্র করলে সেমিফাইনালে উঠবে লঙ্কানরা। তবে বাংলাদেশের জয় চান ভুটান কোচ। সে বিষয়ে প্রশ্ন করতেই লঙ্কানদের মিডফিল্ডার আদেভান রাজামোহন বলছেন তাতে তাদের কিছু যায় আসে না।

অনুশীলনের আগে সংবাদমাধ্যমে রাজামোহন বলেছেন, ‘সত্যি বলতে, ভুটান কোচ তাদের সমর্থন করুক বা না করুক কিছু যায় আসে না। সম্ভবত আগামীকাল ২০,০০০ দর্শক বাংলাদেশকে সমর্থন করবে। তাই তার এই মতামত এটা আসলে কোনো ব্যাপারই না।’

‘আমরা আগামীকালের ম্যাচে আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমরা জানি এটা স্বাগতিক দেশ। জানি অনেক দর্শক থাকবে, হয়তো আমাদের পক্ষে নয়। কিন্তু আমরা এটা পছন্দ করি এবং ভালোবাসি এবং আমরা সেভাবেই এগিয়ে যাব।’

দুদলে অনেক বংশোদ্ভূত খেলোয়াড় এবং খেলা কঠিন হবে কিনা প্রশ্ন করতে আদেভান বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, আমাদের অনেক খেলোয়াড় আছে। আমি মনে করি দুই দলেই, যেমনটা আপনি বললেন। আমাদের দেশগুলোর বা হয়তো ইউরোপ বা অন্যান্য মহাদেশের অনেক খেলোয়াড় আছে। ফুটবল তো সব জায়গাতেই একই রকম, তাই না? সুতরাং, আমি মনে করি এটা একটা ভালো খেলা এবং ভালো ম্যাচ হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

বাংলাদেশের জয় চান ভুটান কোচ, শ্রীলঙ্কা বলছে তাতে কিছু যায় আসে না

আপডেট টাইম : ১১:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬