ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপাচার্য ভবন, বিজ্ঞান অনুষদ ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ভাষাশহীদ রফিক ভবনের নিচে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

মিছিলে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, জবি ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া এবং ছাত্রলীগের পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে নিয়মিত শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্লাস করার পরিবেশ নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার দাবি জানানো হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।

পালিয়ে যাওয়া নেত্রীর দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, হাসিনা পালায় না বলেও পালিয়ে গেছে, এখন আসার কথা বলেও আসবে না। আসার আগে গণমাধ্যমে তার চেহারা দেখানোর আহ্বান জানান তিনি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। সামনের দিনে এ ধরনের অরাজকতা সৃষ্টি হলে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্রদল নিজ দায়িত্বে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুপ্ত থাকা ছাত্রলীগের চিহ্নিত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আহ্বায়ক ।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬