ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিপপ্রো বর্ষসেরা একাদশের তালিকায় মেসি-কেইন-এমবাপ্পে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার
ফুটবল বিশ্বের সেরা তারকাদের নিয়ে ২০২৬ সালের ‘ফিপপ্রো পুরুষ বর্ষসেরা একাদশ’-এর ২৬ সদস্যের সংক্ষিপ্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের প্রত্যক্ষ ভোটে এই বর্ষসেরা তালিকার মনোনীতদের নাম চূড়ান্ত করা হয়েছে।
পেশাদার ফুটবলারদের বিশ্বব্যাপী একমাত্র আন্তর্জাতিক প্রতিনিধি সংস্থা ফিফপোর উদ্যোগে বিশ্বব্যাপী মোট ১৯,৮০৬ জন পেশাদার ফুটবলার ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন। ৪ আগস্ট ২০২৫ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে এবং অন্তত ৩০টি শীর্ষপর্যায়ের ম্যাচ খেলার শর্ত সাপেক্ষে এই চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে।
মনোনীত তালিকায় বরাবরের মতো জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও হ্যারি কেইন। বিশেষ করে, সম্প্রতি ঐতিহাসিক ২০২৬ সালের ব্যালন ডি’অর জয় করার মাত্র কয়েকদিন পরই এই তালিকায় নাম লেখালেন হ্যারি কেইন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার অর্জন করেন। এছাড়া তরুণ ও প্রতিভাবান তারকাদের মধ্যে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, জুড বেলিংহ্যাম এবং লামিন ইয়ামাল।
বার্সেলোনা মিডফিল্ডার রদ্রি, রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কুর্তোয়া এবং লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকও এই দৌড়ে টিকে আছেন।
ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছে আর্সেনালের রক্ষণভাগের তিন স্তম্ভ গাব্রিয়েল মাগালহায়েস, উইলিয়াম সালিবা ও জুরিয়েন টিম্বার (তালিকায় অন্যান্যদের মধ্যে পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও দাইয়ো উপামেকানো)। মিডফিল্ড বিভাগে পেদ্রি, ডেকলান রাইস, ব্রুনো ফার্নান্দেস, এনসো ফার্নান্দেস ও ভিতিনিয়ার নাম মনোনীত হয়েছে। গোলরক্ষক হিসেবে কুর্তোয়ার পাশাপাশি লড়াইয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস ও স্পেনের ডেভিড রায়া।

চূড়ান্ত নির্বাচিত ১ জন গোলরক্ষক, ৩ জন ডিফেন্ডার, ৩ জন মিডফিল্ডার ও ৩ জন ফরোয়ার্ড এবং অতিরিক্ত ১ জন আউটফিল্ড প্লেয়ার সমন্বয়ে গঠিত ২০২৬ ফিপপ্রো পুরুষ বর্ষসেরা ১১ আগামী সোমবার, ৯ নভেম্বর ২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফিপপ্রো বর্ষসেরা একাদশের তালিকায় মেসি-কেইন-এমবাপ্পে

আপডেট টাইম : ১০:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬