ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার

অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন।

অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও ব্যক্তিত্ব দিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়েন মন্দিরা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিতে রুপালি ও সোনালি কারুকাজের পোশাক, নজরকাড়া গয়না এবং পরিপাটি সাজে দেখা গেছে তাকে। কখনো সিঁড়ির পাশে বসে, কখনো দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার সাজে ছিল আভিজাত্য ও গ্ল্যামারের ছাপ।

তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে মন্দিরার ক্যাপশন ‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’। যদিও এই মন্তব্যের মাধ্যমে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করেছেন কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

এদিকে বড় পর্দায় কিছুদিন নতুন সিনেমায় দেখা না গেলেও অভিনয় নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত মন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার হাতে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলতি বছর শুরু হওয়ার কথা, অন্যটির কাজ শুরু হতে পারে আগামী বছর।

নতুন চরিত্রের জন্য রিহার্সালের পাশাপাশি নিয়মিত অভিনয়ের প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। প্রতি মাসেই অংশ নিচ্ছেন অভিনয়ের ক্লাসে।

২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। প্রথম সিনেমায়ই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক সিনেমা নিয়েও আগ্রহ রয়েছে মন্দিরার। মসলাধর্মী সিনেমায় কাজ করার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন তিনি। নাচের প্রতি বিশেষ আগ্রহ থাকলেও সিনেমায় সেই দক্ষতা দেখানোর সুযোগ এখনো খুব বেশি পাননি।

রোমান্টিক গানের পাশাপাশি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চান এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আপডেট টাইম : ১০:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬