ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২ নম্বর সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় তিনি নিজ হাতে অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

খাবার বিতরণকালে এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, টানা দুই দিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। প্রতিকূল আবহাওয়ায় তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। খাবার সংগ্রহ করাও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাঁদের কষ্ট কিছুটা লাঘব করতে ছাত্রদলের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জন্মদিনের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। মানুষের বিপদ ও দুর্দিনে পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। প্রতিকূল আবহাওয়ায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন ইজাজুল কবির রুয়েল। খাবার পেয়ে ছিন্নমূল মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের

আপডেট টাইম : ১০:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬