ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩ বার

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় রাজধানীর মগবাজার এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সালেহ মো. আদনান বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মহান আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

তিনি জানান, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের চেষ্টা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক ও মো. রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাতে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি দেশ, জাতি এবং মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

আপডেট টাইম : ০৮:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬