ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

জিলানি সাহেব, আমার ভাই আপনি : নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩০ বার
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সহানুভূতি প্রকাশ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক নুসরাত তাবাসসুম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বেসরকারি টেলিভিশনের ফটোকার্ড শেয়ার করে দেওয়া পোস্টে এসব মন্তব্য করেন নুসরাত তাবাসসুম।
ফেসবুক পোস্টে এস এম জিলানীকে উদ্দেশ করে তিনি লিখেছেন, জিলানী সাহেব, আমার ভাই আপনি। আপনার মনের অবস্থা বুঝতে পারছি। সহানুভূতি জানাচ্ছি।
এরপর অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে নুসরাত তাবাসসুম লেখেন, ঘটনাটি শর্টসার্কিটের কারণে ঘটেছে, নাকি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। সেখানে মানুষ উপস্থিত ছিলেন কি না, আগুন দুর্ঘটনাবশত লেগেছে নাকি কেউ লাগিয়েছে- এসব বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, কিন্তু সাবধানতা, মন শক্ত করেন। হতেও পারে আগামীকাল সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এগুলো বলবেন! না-ও হতে পারে। আপনি তো আর বিরোধী দল না!
সবশেষে অগ্নিকাণ্ডের ঘটনাকে আওয়ামী লীগের নাশকতা হিসেবে আখ্যায়িত করা হবে কি না, সেই প্রশ্ন তুলে নুসরাত তাবাসসুম লেখেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখনো কি বলা যাবে না এগুলো আওয়ামী নাশকতা? নাকি এখনো কেমিক্যাল আর শর্টসার্কিটের গল্প খুঁজবে আপনার সরকার?
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

জিলানি সাহেব, আমার ভাই আপনি : নুসরাত

আপডেট টাইম : ১১:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬