ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ

আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের কল্যাণে যা করা প্রয়োজন, সরকার তা করবে। তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখের সঙ্গে আছি এবং থাকব। ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, ইনশা আল্লাহ তা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন।’

খতমে নবুওয়াতের বিশ্বাসকে ঈমানের মূল ভিত্তি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘মানবজাতির হেদায়াত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসুল পাঠিয়েছেন। নবুওয়াতের সেই ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।’

কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসাগুলো আমাদের মূল ভিত্তি। এই মাদ্রাসাগুলোকে দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ঈমানকে ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।’

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সরকারি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার পাঁচ শতে উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

আপডেট টাইম : ১১:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬