ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল সংসদকে প্রশ্নবিদ্ধ করছে : এমপি সেলিম ভূঁইয়া ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ

লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

গোয়েন্দা সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সমন্বিতভাবে সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করছেন। এরই মধ্যে নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাটোর ও খুলনাসহ অন্তত ২১ জেলায় বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা, অর্থায়ন, সাংগঠনিক যোগাযোগ এবং মাঠপর্যায়ে কর্মীদের তৎপরতা খতিয়ে দেখছে বিভিন্ন সংস্থা। বিশেষ করে রাজধানীতে প্রবেশের পথ, গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা এবং শিল্পাঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শুধু গ্রেপ্তার ও টহল বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নাশকতার পরিকল্পনাকারী, অর্থের উৎস ও মাঠপর্যায়ের সমন্বয়কারীদের শনাক্ত করতে হবে। বিশেষ করে ১৯ নভেম্বরের কর্মসূচি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও আগাম প্রস্তুতি জরুরি।

তবে প্রশ্ন উঠেছে, বিচ্ছিন্নভাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার পরও সম্ভাব্য নাশকতা কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে? শুধু চেকপোস্ট ও টহল বাড়িয়ে কি সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করা যাবে? নাকি নাশকতার পরিকল্পনা, অর্থের উৎস ও সমন্বয়কারীদের শনাক্ত করতে আরও কার্যকর গোয়েন্দা তৎপরতা প্রয়োজন?

নভেম্বরের প্রথম ১৬ দিনে রাজধানীতে ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার মধ্যেও দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ ও বিভিন্ন সংস্থার সাম্প্রতিক কার্যক্রম বিশ্লেষণে দেখা যাচ্ছে, নিরাপত্তা প্রস্তুতি শুধু ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে সীমাবদ্ধ নেই। কর্মসূচির আগে ও পরেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় নজরদারি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের একটি গাড়ি ও দুটি পুলিশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) কামরুম মুনীরা বলেন, গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ, সাইবার নজরদারি এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ১৩০ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধারের কথাও জানানো হয়েছে।

অন্যদিকে পাবনার সাঁথিয়ায় একটি পরিত্যক্ত বিদ্যালয় ভবন থেকে ৭৭টি ককটেলসদৃশ বস্তু ও গানপাউডার উদ্ধারের কথা জানিয়েছে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এসব বিস্ফোরক নাশকতার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়ে থাকতে পারে।

চলতি মাসে নাশকতার সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে আগের রাত থেকেই জেলা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কাশিয়ানী ও সদর উপজেলাতেও সংঘর্ষ ও অবরোধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, এসব ঘটনায় ১৫টি অবিস্ফোরিত ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গোপালগঞ্জের বাইরে ঢাকা, চট্টগ্রাম, নাটোর, খুলনা, ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জসহ অন্তত ২১ জেলায় নাশকতা, সহিংসতা ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। ফরিদপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক বাসচালকের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে।

সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররা জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আত্মগোপনে থাকা নেতা-কর্মীদের সম্ভাব্য অবস্থানে অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজির মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আসিফ ইকবাল চ্যানেল আই অনলাইনকে বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় সাত দিনের বিশেষ অভিযানে ১ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার খুলনা রেঞ্জ পুলিশ জানায়, ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অভিযানে নাশকতা ও সহিংসতার পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী সন্দেহে ৪৬২ জন এবং বিভিন্ন অপরাধে আরও ৯৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন যশোরে ২৬৮ জন, এরপর ঝিনাইদহে ২২৬, খুলনায় ২০৪, সাতক্ষীরায় ১৩৬, কুষ্টিয়ায় ১৩৩, বাগেরহাটে ১১৫, চুয়াডাঙ্গায় ১০৯, মাগুরায় ৯৫, নড়াইলে ৭৯ এবং মেহেরপুরে ৬৯ জন।

খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ বলছে, লকডাউন কর্মসূচির আগে রাজধানীতে লোকজনের প্রবেশ ও চলাচলের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছে। গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টেও চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি আবাসিক হোটেল, মেস এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য সমাবেশ, গোপন বৈঠক, সাংগঠনিক যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কর্মসূচির তথ্য বিশ্লেষণ করছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবিব পলাশ জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনটির বড় ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা নেই। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেখানে বিজিবির ১০ প্লাটুন ও আনসার ব্যাটালিয়নের আট প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সাঁজোয়া যানও ব্যবহার করা হচ্ছে। ড্রোন ও বডি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। খুলনা ও সীমান্তবর্তী এলাকাতেও বাড়ানো হয়েছে টহল এবং গোয়েন্দা নজরদারি।

গোয়েন্দাদের আশঙ্কা, বড় জমায়েত বা মিছিলের পরিবর্তে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আকস্মিক হামলা, যানবাহনে আগুন এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হতে পারে। এ ধরনের ঘটনায় অর্থের বিনিময়ে লোক নিয়োগ করা হচ্ছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

নিরাপত্তা প্রস্তুতি বাড়লেও মাঠপর্যায়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। রাজধানীর মতো বড় শহরের প্রতিটি সড়ক, অলিগলি ও স্থাপনায় সার্বক্ষণিক নজরদারি রাখা কঠিন। চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহন বা পায়ে হেঁটে চলাচল করেও হামলাকারীরা অপরাধ সংঘটিত করতে পারে। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনাগুলো সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা চ্যানেল আই অনলাইনকে বলেন, কোথায় কী ধরনের ঘটনা ঘটতে পারে, কারা জড়িত এবং তাদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ রয়েছে কি না, তা আগেই শনাক্ত করতে হবে। এ জন্য সাদা পোশাকে পুলিশের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার তৎপরতা জোরদার করা প্রয়োজন।

পুলিশের বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মোবাইল ফোনের কথোপকথন, বার্তা এবং আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেশের ভেতরে থাকা ব্যক্তিদের যোগাযোগ ও অর্থ পাঠানোর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এসআরবি’র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী চ্যানেল আই অনলাইনকে  বলেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সাদা পোশাকে সদস্যরা তথ্য সংগ্রহ করছেন।

তিনি বলেন, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান, অস্থায়ী চেকপোস্ট, মোবাইল টহল এবং ফুট পেট্রোল চালানো হচ্ছে। সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইনে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণাও পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিসেম্বর ঘিরে বড় ধরনের কোনো আশঙ্কা না থাকলেও পরিস্থিতি মোকাবিলায় এসআরবি প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ১৯ নভেম্বরের কর্মসূচি ও ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও বড় চ্যালেঞ্জ হবে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখা। আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক শনাক্ত করে সমন্বিতভাবে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কাউকে হয়রানি না করে আইনসম্মত পদক্ষেপ নিশ্চিত করাও জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ

আপডেট টাইম : ১১:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬