ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল সংসদকে প্রশ্নবিদ্ধ করছে : এমপি সেলিম ভূঁইয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার
একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল জাতীয় সংসদকে প্রশ্নবিদ্ধ করছে এবং মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষকে উত্তেজিত করছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা নিয়ে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের সংবাদ সংসদকে প্রশ্নবিদ্ধ করছে। পাশাপাশি ওই অনলাইন পোর্টালের পৃষ্ঠপোষকতায় সংসদের কেউ জড়িত আছেন কি না, তা তদন্তের দাবি জানান তিনি।সেলিম ভূঁইয়া বলেন, সংসদে বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের।

তিনি বলেন, ‘কিছু অনলাইন পোর্টাল মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষকে বিভিন্নভাবে উত্তেজিত করে। একটি অনলাইন পোর্টাল বলেছে, সংসদীয় স্থায়ী কমিটির কোনো ক্ষমতাই নেই। এ ধরনের সংবাদ পরিবেশন করে তারা জাতিকে বিব্রত করছে এবং আমাদের সংসদকে প্রশ্নবিদ্ধ করেছে।’

ওই অনলাইন পোর্টালটির নাম উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ হাসিনার সচিব হিসেবে পরিচিত এনআই খানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের এক ক্যাডার বর্তমানে অনলাইনটি পরিচালনা করছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন।

এ ছাড়া সংসদের কেউ ওই অনলাইন পোর্টালের পৃষ্ঠপোষকতায় যুক্ত রয়েছেন বলেও তারা জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি।বিষয়টি তদন্ত করে সংসদের কেউ ওই পোর্টালের পৃষ্ঠপোষকতায় জড়িত থাকলে তা প্রকাশ্যে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান সেলিম ভূঁইয়া।

এদিকে রাজধানীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারী চাকরিপ্রার্থীরা কয়েক দিন ধরে আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নিবন্ধনহীন একটি অনলাইন পোর্টালের সম্পাদক সিদ্দিকুর রহমান খান ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের নিয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবি, এনটিআরসিএর ৬০ হাজার জাল সনদ রয়েছে।

আর ওই জাল সনদে নিয়োগসংক্রান্ত দুর্নীতির সঙ্গে সিদ্দিকুর রহমান খান জড়িত। এই টাকায় তিনি দেশে-বিদেশে সম্পদ করেছেন। এখনও নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থের যোগান দিয়ে যাচ্ছেন। অথচ তিনি এখনো শিক্ষা ভবন নিয়ন্ত্রণ করছেন। তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই জাল সনদের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। এমনকি নিবন্ধনধারী শিক্ষকরা গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সিদ্দিকুর রহমান খানের অনিয়ম-দুর্নীতি ও আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগের প্রমাণাদি তুলে ধরেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল সংসদকে প্রশ্নবিদ্ধ করছে : এমপি সেলিম ভূঁইয়া

আপডেট টাইম : ১২:০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬