ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার

আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী যে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ ঐক্যের ভিত্তি কী হবে, জুলাই গণহত্যার বিচার কতদূর এগোবে এবং আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান কী- তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এই সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে। কিন্তু অবশ্যই সেই ঐক্যের ভিত্তি কী হবে, তা স্পষ্ট হতে হবে। প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখি। কিন্তু সেই ঐক্যের ভিত্তি কী হবে? জুলাইয়ে যারা বাংলাদেশে গণহত্যা করেছিল, তাদের বিচারের কার্যক্রম কতদূর পর্যন্ত যাবে? আওয়ামী লীগকে নানাভাবে পুনর্বাসনের বিষয়ে বিভিন্ন জায়গা থেকে যে আলোচনা আমরা পেয়েছি, সে বিষয়ে সরকারের বক্তব্য কী হবে?’

তিনি আরও বলেন, ‘সংস্কারের যে এজেন্ডাগুলো বাংলাদেশের মানুষ গণভোটের মধ্য দিয়ে দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন কোথায় গিয়ে দাঁড়াবে এবং সামগ্রিকভাবে এই ঐক্যের ধারাবাহিকতা থাকবে কি না, সেসব বিষয়ে সরকারের পক্ষ থেকে ঐক্যের একটি ভিত্তিমূল ও এজেন্ডা স্পষ্ট হওয়া প্রয়োজন।’

আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরে দলটির সদস্য সচিব বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিপনার বিরুদ্ধে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী যে কোনো রাজনৈতিক দল, পক্ষ, প্ল্যাটফর্ম বা ব্যক্তির সঙ্গে আমরা ঐক্য অনুভব করি। আমরা মনে করি, এই ঐক্য আগে থেকেই আছে। সেই ঐক্যকে যদি রাজপথে আরও সক্রিয় করতে হয়, পুনর্বিন্যস্ত করতে হয়, সে ক্ষেত্রে সরকারের কাছে থাকা প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট হতে হবে।’

তিনি বলেন, ‘১১ দলের যে কর্মসূচিগুলো আছে, সেখানেও আমাদের অংশগ্রহণ থাকবে। পাশাপাশি দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিজস্ব অবস্থান অক্ষুণ্ন রেখে আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলা এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা টেবিলে ও রাজপথে অংশগ্রহণ করব।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে আখতার হোসেন বলেন, ‘বিভিন্ন জায়গায় প্রশাসনের ব্যর্থতা আছে। গোয়েন্দা ব্যর্থতার পাশাপাশি সরাসরি প্রশাসনেরও ব্যর্থতা রয়েছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা অনেক আগে থেকেই এ কথা বলে আসছি। শুধু আওয়ামী লীগ ইস্যুতে নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসের ঘটনাও সরকার মোকাবিলা করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হলে তারা এ ধরনের সন্ত্রাস করতে পারত না। সরকারের হাতে সেই সুযোগ ও সামর্থ্য রয়েছে। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় যে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার এখনো তা নেয়নি। এ জায়গায় আমরা সরকারের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দেখি।’

সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, ‘বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাস মোকাবিলা করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব সরকারকে শতভাগ পালন করতে হবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যেখানেই সন্ত্রাস হচ্ছে, যেখানেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের নানাভাবে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সরকার চাইলে তাদের সঠিকভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলা করতে পারে।’

আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন নয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, একটি ফ্যাসিবাদী শক্তি। গতকাল সংসদে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী, একটি টেরোরিস্ট অর্গানাইজেশন।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে আসছি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এনসিপির পক্ষ থেকেও সংসদে এ দাবি জানানো হয়েছে। শুধু কিছু ব্যক্তির বিচার কার্যক্রম চলছে, সেটিও ঢিমেতালে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কার্যক্রম এখনো দৃশ্যমান কোনো পর্যায়ে পৌঁছায়নি।’

আখতার হোসেন আরও বলেন, ‘যদিও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে, কিন্তু তা এখনো হয়নি। যে দল গণহত্যা করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে এবং সাংগঠনিকভাবে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, সেই আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচার বাংলাদেশে করতে হবে। শুধু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাই নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন

আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার

আপডেট টাইম : ১১:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬