ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নামে দেশের সম্পদ নষ্ট ও ধ্বংসের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেন, মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা ও থানা পুড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড কোনোভাবেই জনকল্যাণের রাজনীতি হতে পারে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর ভোলা শহরের একটি চীনা রেস্তোরাঁর হলরুমে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মুফতি রেজাউল করিম বলেন, ‘রাজনীতি হওয়া উচিত মানুষের ও দেশের কল্যাণের জন্য। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মনে হয়, তাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য নয়। বরং তারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে।’

তিনি বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলেরই দেশের প্রতি মায়া থাকা উচিত। আমরা চাই, সবাই মিলে দেশের কল্যাণে কাজ করব। ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ, ক্ষমতার লোভ ও লালসা পরিহার করতে হবে।’

ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘বাংলাদেশে ৯২ শতাংশ মানুষ মুসলমান। ইসলামকে সামনে রেখে দেশ পরিচালনা করা গেলে দেশে আবারও স্বর্ণযুগের মতো পরিবেশ তৈরি করা সম্ভব। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে আদর্শ ও নীতি নিয়ে দেশ পরিচালনা করেছে, তা বাংলাদেশে ব্যর্থ হয়েছে। এখন একমাত্র আদর্শ হলো ইসলাম।’

তিনি আরও বলেন, ‘ইসলাম কোনো ভয়ের বিষয় নয়। ইসলাম এমন একটি আদর্শ, যেখানে একটি পিঁপড়ারও স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে। এই আদর্শ অনুসরণ করলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব।’

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করিম বলেন, ‘১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। অনেকে পঙ্গু হয়েছেন, সন্তান মা হারিয়েছে, মা সন্তান হারিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর যাদের ক্ষমতায় বসানো হয়েছিল, তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। বরং অন্যদের তাঁবেদার হয়ে দেশ পরিচালনা করেছেন।’

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘বৈষম্য দূর করে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যাশায় হাজার হাজার তরুণ, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ জীবন দিয়েছেন। কিন্তু আবারও দেশের মানুষ ভুল করেছে। নতুনভাবে পুরোনো ব্যবস্থাকেই ফিরিয়ে আনার চিত্র দেখা যাচ্ছে।’

বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার আগে জাতির সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটের রায়ও কার্যকর করতে হবে। প্রায় এক বছর হতে চললেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনগণের মতামত উপেক্ষা করে সুন্দর দেশ পরিচালনা করা সম্ভব নয়।’

ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম।

সম্মেলন শেষে মো. ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহসভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক করে ২০২৭-২৮ মেয়াদের ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

আপডেট টাইম : ১১:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬