ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩ বার
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা এখন পুরো বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে হলে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নগর গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে বিশ্বের কয়েকটি শহর ইতোমধ্যে দৃষ্টান্ত তৈরি করেছে। ‘গ্লোবাল ডেস্টিনেশন সাসটেইনেবিলিটি ইনডেক্স’ (জিডিএসআই) বর্জ্য পুনর্ব্যবহার, বায়ুদূষণ, সাইকেল চলাচলের সুবিধা ও পরিবেশবান্ধব হোটেলসহ ৬৯টি সূচকের ভিত্তিতে বিশ্বের টেকসই শহরগুলোর তালিকা তৈরি করেছে। এই তালিকায় উঠে এসেছে এমন পাঁচটি শহরের নাম, যেগুলো পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের বসবাস ও ভ্রমণের জন্যও আকর্ষণীয়।
গথেনবার্গ, সুইডেন
বিশ্বের সবচেয়ে টেকসই শহরের তালিকায় শীর্ষে রয়েছে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গথেনবার্গ। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা শীর্ষস্থান ধরে রেখেছিল শহরটি। ২০৩০ সালের মধ্যে জলবায়ু-নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
শহরটির গণপরিবহনের ৯৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে চলে। রয়েছে পর্যাপ্ত সাইকেল লেন ও বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা। এখানকার ১০টি হোটেলের মধ্যে ৯টিই পরিবেশবান্ধব সনদপ্রাপ্ত। এ ছাড়া, বিশ্বের প্রথম টেকসই সনদ পাওয়া সংগীত উৎসব ‘ওয়ে আউট ওয়েস্ট’ এই শহরেই অনুষ্ঠিত হয়।
অসলো, নরওয়ে
টেকসই শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নরওয়ের রাজধানী অসলো। ২০১৯ সালে শহরটি ‘ইউরোপীয় গ্রিন ক্যাপিটাল’ হিসেবে স্বীকৃতি পায়। অসলোর পৌর এলাকার ৬৩ শতাংশ বনভূমি এবং ৯ শতাংশ পার্ক ও সবুজ এলাকা। পরিবেশবান্ধব যাতায়াতের জন্য রয়েছে ২৭০টি সিটি বাইক স্টেশন ও ৫ হাজার বৈদ্যুতিক গাড়ি চার্জিং পয়েন্ট। পর্যটকদের পরিবেশবান্ধব হোটেল ও রেস্তোরাঁ বেছে নিতে সহায়তা করে শহরের পর্যটন সংস্থা ‘ভিজিট অসলো’। এ জন্য রয়েছে তাদের বিশেষ ‘গ্রিন গাইড’।
গ্লাসগো, স্কটল্যান্ড
যুক্তরাজ্যের অন্যতম পরিবেশবান্ধব শহর গ্লাসগো। বৈশ্বিক টেকসই শহরের তালিকায় এর অবস্থান অষ্টম। ২০১৬ সাল থেকে নিয়মিত শীর্ষ ১০-এ রয়েছে শহরটি। বায়ুদূষণ কমাতে ২০২৩ সালে শহরের কেন্দ্রে চালু করা হয় ‘লো-এমিশন জোন’। গ্লাসগোতে রয়েছে ৯০টির বেশি পার্ক। শহরটির প্রতি ১০ শিশুর মধ্যে ৮ জনের বাড়ি থেকে ৪০০ মিটারের মধ্যে সবুজ এলাকার সুবিধা রয়েছে। এ ছাড়া, পণ্য মেরামত ও প্রয়োজনীয় জিনিস ধার দেওয়ার জন্য বিভিন্ন কমিউনিটি হাব গড়ে তোলা হয়েছে। এতে অপচয় কমানোর পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
বোরদো, ফ্রান্স
স্থাপত্য ও ওয়াইনের জন্য পরিচিত ফ্রান্সের বোরদোও পরিবেশবান্ধব শহর হিসেবে বিশেষ জায়গা করে নিয়েছে। জিডিএসআইয়ের শীর্ষ ১০-এ থাকার পাশাপাশি ট্রিপঅ্যাডভাইজারের তালিকায় তৃতীয় সেরা টেকসই গন্তব্য এটি।
শহরটিতে রয়েছে সাইকেল ব্যবহারের স্ব-সেবা ব্যবস্থা, বৈদ্যুতিক বাস, ট্রাম ও নদীপথে চলাচলের শাটল বোট। বোরদোর তিন-চতুর্থাংশ আঙুরের ক্ষেত এবং এক-তৃতীয়াংশ পর্যটন প্রতিষ্ঠান পরিবেশবান্ধব সনদ পেয়েছে। ২০২৬ সালের মধ্যে শহরের ৮০ শতাংশ পর্যটন অংশীদারকে এই সনদের আওতায় আনার লক্ষ্য রয়েছে।
গোয়াং, দক্ষিণ কোরিয়া
টেকসই শহরের বৈশ্বিক তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়াং। ইউরোপের বাইরের শহরগুলোর মধ্যে এটি শীর্ষে। সিউলের কাছাকাছি অবস্থিত এই শহরে রয়েছে ৬৮টি পার্ক ও ৪২৪ কিলোমিটার সাইকেল লেন।
এখানে প্রতি এক লাখ মানুষের জন্য এক হাজার হেক্টরের বেশি সবুজ এলাকা ও জলাশয় রয়েছে। শহরের কনভেনশন সেন্টারে বৃষ্টির পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা আছে। পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে টেকসই ব্যবস্থাপনার জন্য এটি ‘আইএসও ২০১২১’ সনদ পেয়েছে। সীমিত বাজেটেও শহর ও গ্রামের পরিবেশের সুন্দর সমন্বয় ঘটিয়েছে গোয়াং।
পরিবেশ রক্ষায় পরিকল্পিত নগরায়ণ, সবুজ এলাকা বৃদ্ধি, গণপরিবহনের উন্নয়ন ও বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে এই পাঁচ শহর দৃষ্টান্ত তৈরি করেছে। এসব উদ্যোগ শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করছে না, বরং মানুষের জন্য আরও সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতেও ভূমিকা রাখছে।
সূত্র : বিবিসি
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

আপডেট টাইম : ০৮:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা এখন পুরো বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে হলে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নগর গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে বিশ্বের কয়েকটি শহর ইতোমধ্যে দৃষ্টান্ত তৈরি করেছে। ‘গ্লোবাল ডেস্টিনেশন সাসটেইনেবিলিটি ইনডেক্স’ (জিডিএসআই) বর্জ্য পুনর্ব্যবহার, বায়ুদূষণ, সাইকেল চলাচলের সুবিধা ও পরিবেশবান্ধব হোটেলসহ ৬৯টি সূচকের ভিত্তিতে বিশ্বের টেকসই শহরগুলোর তালিকা তৈরি করেছে। এই তালিকায় উঠে এসেছে এমন পাঁচটি শহরের নাম, যেগুলো পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের বসবাস ও ভ্রমণের জন্যও আকর্ষণীয়।
গথেনবার্গ, সুইডেন
বিশ্বের সবচেয়ে টেকসই শহরের তালিকায় শীর্ষে রয়েছে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গথেনবার্গ। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা শীর্ষস্থান ধরে রেখেছিল শহরটি। ২০৩০ সালের মধ্যে জলবায়ু-নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন