ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩০ বার

রফিকুল ইসলামঃ জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক চ্যালেঞ্জ, তথ্যবিকৃতি, বৈশ্বিক অভিবাসন, জনস্বাস্থ্য সংকট, অসহিষ্ণুতা ও সামাজিক বিভাজনসহ বহুমাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় সম্মিলিত চিন্তা, দায়িত্বশীল কর্মপ্রয়াস এবং দর্শনচর্চার গুরুত্ব অপরিসীম।

যুক্তিবাদী চিন্তা, মুক্তবুদ্ধি, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পরমতসহিষ্ণুতার বিকাশের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রযুক্তিনির্ভর দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সত্য অনুসন্ধান, প্রশ্ন করার সাহস, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতার চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের উদ্যোগে ‘বিশ্ব দর্শন দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এবারের বিশ্ব দর্শন দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য— “Thinking and acting together: Philosophy to inhabit a world with plural challenges”। এর বাংলা অর্থ—‘একসঙ্গে চিন্তা ও কাজ করা—বহুমাত্রিক চ্যালেঞ্জপূর্ণ বিশ্বে বসবাসের জন্য দর্শন’।

প্রতিপাদ্যটি সমকালীন বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় সম্মিলিত বুদ্ধিবৃত্তিক চর্চা, পারস্পরিক সহযোগিতা, সহাবস্থান এবং মানবিক দায়িত্বশীলতার প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক লুৎফুন নাহার এবং শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হাফিজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক শায়লা হোসেন তৃনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক আলমগীর হোসেন।

সকালে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। র‍্যালিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে কলেজ অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করলে দর্শন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়।

পবিত্র কুরআন তিলাওয়াত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এরপর অনুষ্ঠানের সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল হাফিজ মাহমুদ উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন।

স্বাগত বক্তব্যে সহযোগী অধ্যাপক আবদুল হাফিজ মাহমুদ বলেন, বিশ্ব দর্শন দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস উদযাপন নয়; বরং মানুষের চিন্তা, বিবেক, যুক্তিবোধ ও মানবিক দায়িত্বশীলতাকে নতুন করে জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি বলেন, দর্শন মানুষকে নিজের চিন্তা ও বিশ্বাসকে যাচাই করতে, প্রশ্ন করতে, সত্য অনুসন্ধান করতে এবং যুক্তির আলোকে জীবন ও সমাজকে উপলব্ধি করতে শেখায়। বর্তমান বিশ্বে যখন যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির অপব্যবহার, তথ্যবিকৃতি ও অসহিষ্ণুতা নানা সংকট তৈরি করছে, তখন এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দর্শনের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

তিনি আরও বলেন, এবারের প্রতিপাদ্য ‘একসঙ্গে চিন্তা ও কাজ করা’ আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। শুধু ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জন কিংবা চিন্তাচর্চা করলেই চলবে না; সেই চিন্তাকে সম্মিলিত উদ্যোগ ও মানবকল্যাণমূলক কর্মে পরিণত করতে হবে।

ভিন্নমত ও ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সংলাপ ও সহযোগিতার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বহুমাত্রিক সংকটে আক্রান্ত পৃথিবীকে একক প্রচেষ্টায় বাসযোগ্য করা সম্ভব নয়; প্রয়োজন সম্মিলিত প্রজ্ঞা, দায়িত্বশীল আচরণ ও মানবিক কর্মপ্রয়াস।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দর্শনকে শুধু পাঠ্যবই কিংবা পরীক্ষায় ভালো ফল অর্জনের বিষয় হিসেবে দেখলে এর প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করা সম্ভব নয়। বরং দর্শনচর্চার মাধ্যমে নিজেদের যুক্তিবাদী, বিবেকবান, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অন্ধবিশ্বাস ও কুসংস্কার পরিহার করে সত্যকে গ্রহণ, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করতে হবে।

শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞানভিত্তিক, মানবিক ও সহনশীল সমাজ বিনির্মাণে দর্শন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ বলেন, বর্তমান বিশ্ব এমন এক বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে, যেখানে মানুষের জ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি ঘটলেও নৈতিকতা, সহমর্মিতা, সহনশীলতা ও পারস্পরিক আস্থার সংকট ক্রমেই প্রকট হচ্ছে। এ অবস্থায় দর্শনচর্চা মানুষকে শুধু চিন্তার স্বাধীনতা দেয় না, বরং সেই চিন্তাকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের পথে পরিচালিত করার বুদ্ধিবৃত্তিক ভিত্তিও তৈরি করে।

তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ‘একসঙ্গে চিন্তা ও কাজ করা’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী। কারণ, বর্তমান পৃথিবীর কোনো সংকটই বিচ্ছিন্ন নয় এবং কোনো ব্যক্তি বা রাষ্ট্র এককভাবে সব সমস্যার সমাধান করতে পারে না।

অধ্যক্ষ বলেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, প্রযুক্তির নৈতিক ব্যবহার, সামাজিক বৈষম্য কিংবা মানবিক সংকট—প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন সম্মিলিত প্রজ্ঞা, পারস্পরিক বোঝাপড়া, যুক্তিনির্ভর সিদ্ধান্ত ও সমন্বিত কর্মপ্রয়াস। শুধু সমস্যা নিয়ে চিন্তা করলেই হবে না, চিন্তার ইতিবাচক প্রতিফলন ঘটাতে হবে বাস্তব কর্মে।

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব কেবল শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান ও সনদ অর্জনে সহায়তা করা নয়; বরং তাদের বিবেকবান, দায়িত্বশীল, যুক্তিবাদী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

এছাড়া তিনি বলেন, দর্শনচর্চা শিক্ষার্থীদের প্রশ্ন করতে, যুক্তির মাধ্যমে সত্য যাচাই করতে, ভিন্নমতকে সম্মান করতে এবং নিজের সিদ্ধান্তের নৈতিক পরিণতি সম্পর্কে সচেতন হতে শেখায়। তাই শিক্ষা ও দর্শনচর্চার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা জ্ঞানকে ব্যক্তিগত সাফল্যের সীমানায় আবদ্ধ না রেখে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাবে।

তিনি বলেন, মতের ভিন্নতা কখনো বিভেদের দেয়াল হয়ে দাঁড়ানো উচিত নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে সেই ভিন্নতাকে জ্ঞান ও সৃজনশীলতার শক্তিতে পরিণত করতে হবে। একটি গণতান্ত্রিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তচিন্তা, সহনশীলতা এবং যুক্তিনির্ভর আলোচনার কোনো বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের দর্শনের আলোকে নিজেদের চিন্তাশক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকশিত করে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এই স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল ভাবধারা ও প্রতিপাদ্যকে কেন্দ্র করে পরিবেশিত হয় মনোজ্ঞ থিম গান।

এরপর দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শায়লা হোসেন তৃনা ‘একসঙ্গে চিন্তা ও কাজ করা—বহুমাত্রিক চ্যালেঞ্জপূর্ণ বিশ্বে বসবাসের জন্য দর্শন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধে তিনি বলেন, দর্শন কেবল পাঠ্যপুস্তকের কোনো বিষয় কিংবা বিমূর্ত জ্ঞানচর্চা নয়; বরং এটি মানুষের চিন্তা, বিবেক, যুক্তিবোধ ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণের মৌলিক ভিত্তি। দর্শন মানুষকে প্রশ্ন করতে, প্রচলিত ধারণা যাচাই করতে, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে সত্য অনুসন্ধান করতে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়।

তিনি বলেন, প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষের পাশাপাশি যখন তথ্যবিকৃতি, অ্যালগরিদমিক পক্ষপাত, জলবায়ু বিপর্যয় ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে দর্শনের প্রয়োজনীয়তা আরও গভীর হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, বহুমাত্রিক সংকটে আক্রান্ত বর্তমান বিশ্বে কোনো ব্যক্তি, জাতি কিংবা রাষ্ট্র এককভাবে সব সমস্যার সমাধান করতে পারে না। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, অভিবাসন, প্রযুক্তির নৈতিক ব্যবহার কিংবা জনস্বাস্থ্য সংকট—প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, যুক্তিনির্ভর সংলাপ, সম্মিলিত সিদ্ধান্ত ও দায়িত্বশীল কর্মপ্রয়াস।

এ ক্ষেত্রে দর্শন মানুষকে শুধু সঠিকভাবে চিন্তা করতেই শেখায় না, বরং সেই চিন্তাকে মানবকল্যাণমুখী কাজে রূপান্তরের প্রেরণাও জোগায় বলে উল্লেখ করেন তিনি।

মহামতি সক্রেটিসের ‘অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয়’—এই দার্শনিক উপলব্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, আত্মজিজ্ঞাসা, বিবেকের চর্চা ও যুক্তিনির্ভর চিন্তা ছাড়া ব্যক্তি কিংবা সমাজের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। একইভাবে যুক্তি ও মানবিকতার চর্চা ছাড়া বিভক্ত ও সংকটাপন্ন বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব।

ইউনেস্কোর শান্তির দর্শনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মানুষের মনেই যুদ্ধের জন্ম হলে শান্তির ভিত্তিও নির্মাণ করতে হবে মানুষের মনেই। অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের চিন্তা, মনন, মূল্যবোধ ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

বক্তব্যে তিনি বাংলার বাউল সাধক লালন ফকিরের মানবতাবাদী দর্শন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বমানবতাবাদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী চেতনার কথা তুলে ধরেন। ধর্ম-বর্ণ, জাতি ও শ্রেণির বিভেদ অতিক্রম করে মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এসব মননশীল দর্শন ধারণ করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর বক্তব্য ছিল, দর্শনকে শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের বিষয় হিসেবে না দেখে জীবনকে আলোকিত, সমৃদ্ধ ও মানবিক করে তোলার পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। যুক্তি দিয়ে সত্যকে যাচাই করা, অন্যের মতামতকে সম্মান করা, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে বিবেকবান থাকা এবং সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করার মধ্য দিয়েই দর্শনচর্চার প্রকৃত সার্থকতা অর্জিত হতে পারে।

প্রবন্ধ পাঠ শেষে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য দেন দর্শন বিভাগের প্রভাষক বশির আলম, দর্শন বিভাগের প্রভাষক আসমা খাতুন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুল হক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. বদরুজ্জামান।

আলোচকবৃন্দ এবারের প্রতিপাদ্যের তাৎপর্য, সমকালীন বিশ্বে দর্শনের প্রাসঙ্গিকতা এবং বহুমাত্রিক সংকট মোকাবিলায় যুক্তিবাদী ও মানবিক চিন্তার অপরিহার্যতা নিয়ে আলোকপাত করেন।

তাঁদের আলোচনায় শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সহনশীলতা, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

আলোচনায় ওঠে আসে, ‘Thinking and acting together’ বা ‘একসঙ্গে চিন্তা ও কাজ করা’ কেবল একটি দিবসের প্রতিপাদ্য নয়; এটি বর্তমান বিশ্ববাসীর জন্য একটি সময়োপযোগী জীবনদর্শন।

পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করে তুলতে ভিন্নতা ও বৈচিত্র্যকে বিরোধের কারণ হিসেবে না দেখে পারস্পরিক সমৃদ্ধির শক্তি হিসেবে গ্রহণ করতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা এবং যুক্তিনির্ভর সংলাপের পরিবেশ তৈরি করাই হতে পারে সংকট উত্তরণের কার্যকর পথ।

উল্লেখ্য, প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার ইউনেস্কোর উদ্যোগে বিশ্ব দর্শন দিবস পালিত হয়।

২০০২ সালের ২১ নভেম্বর দিবসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ২০০৫ সালে ইউনেস্কোর ৩৩তম সাধারণ অধিবেশনে এটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে।

মানবসভ্যতার বিকাশে দর্শনের অবদান স্মরণ, মুক্তচিন্তার প্রসার, আন্তসাংস্কৃতিক সংলাপ, যুক্তিবাদী মনন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের চেতনা জাগ্রত করাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

কিশোরগঞ্জের শিক্ষা-সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গুরুদয়াল সরকারি কলেজও দীর্ঘদিন ধরে এ অঞ্চলে জ্ঞান, মুক্তবুদ্ধি ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

১৯৪৩ সালের ৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠ দানবীর গুরুদয়াল সরকারের উদার বদান্যতায় ১৯৪৫ সালে নতুনভাবে প্রাণ ফিরে পায়। কলেজটির দর্শন বিভাগ সেই জ্ঞানচর্চার ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের যুক্তিবাদী, মননশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বহুমাত্রিক চ্যালেঞ্জপূর্ণ বিশ্বে পারস্পরিক শ্রদ্ধা, যুক্তিবাদ, মানবিকতা ও সম্মিলিত কর্মপ্রয়াসের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

সবশেষে বলা যায়, দর্শনের প্রকৃত সার্থকতা কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জনে নয়; বরং সেই জ্ঞানকে মানবিক আচরণ, নৈতিক সিদ্ধান্ত ও কল্যাণকর কর্মে প্রতিফলিত করার মধ্যেই নিহিত।

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবসের এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে সেই বোধ ও চেতনা জাগ্রত করার একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস।

এবারের প্রতিপাদ্যের অন্তর্নিহিত আহ্বানও তাই—শুধু একসঙ্গে চিন্তা নয়, বরং সম্মিলিত চিন্তার আলোয় একসঙ্গে কাজ করে বহুমাত্রিক সংকটের পৃথিবীকে আরও মানবিক, শান্তিপূর্ণ ও বাসযোগ্য করে তোলা।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট
সহযোগী সম্পাদক, দৈনিক আজকের সূর্যোদয়, ঢাকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

আপডেট টাইম : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬