ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার

Oplus_16908288

শারীরিক অসুস্থতার কারনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। আসনটি শূন্য হওয়ায় সম্ভাব্য উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলের স্থানীয় নেতাদের মধ্যে শুরু হয়েছে নতুন করে তৎপরতা।

ওসমান ফারুকের পদত্যাগের পরপরই সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় মনোনয়ন পেতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সমর্থন আদায় এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন আগ্রহী নেতারা। ফলে করিমগঞ্জ ও তাড়াইলের রাজনৈতিক অঙ্গনে উপনির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আসনটি শূন্য হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।

উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এখন তৃণমূল পর্যায়ে জোর প্রস্তুতি নিচ্ছে। এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন তরুণ, কর্মীবান্ধব ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত নেতা জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা সবুজ মাঠপর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকেছেন—যা তাকে কর্মীদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও কর্মী বৈঠকের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে উষ্ণ করে তুলেছেন।

মাঠে সরব ‘সবুজ’— তরুণদের ভরসা

স্থানীয়দের মতে, জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ শুধু দলীয় রাজনীতির মুখ নন; তিনি সমাজসেবামূলক কার্যক্রম, শিক্ষা ও কৃষি উন্নয়নের উদ্যোগেও অগ্রণী ভূমিকা রেখেছেন।
গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে তার ভিশন তরুণ ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

তরুণদের একাংশ বলছে,

“সবুজ ভাই এমন একজন নেতা, যিনি শুধু বক্তব্য দেন না—কাজও করেন। আমরা তার মতো শিক্ষিত ও বাস্তবভিত্তিক নেতৃত্ব চাই।”

অন্যদিকে, প্রবীণ নেতাকর্মীরা মনে করছেন—সবুজের মতো কর্মঠ ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন পেলে বিএনপি এ আসনে শক্ত অবস্থান ফিরে পেতে পারে।

করিমগঞ্জ–তাড়াইল আসনে নতুন সমীকরণ

কিশোরগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রভাব থাকলেও এবার মাঠের সমীকরণ কিছুটা বদলে গেছে। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির সক্রিয় মাঠপ্রচারণা এবং জিএম মুজিবুর রহমান সবুজের সাংগঠনিক উত্থান এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

সবুজ নিজেই বলেন—

“আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা ও দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে। উন্নয়নের নামে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলের কণ্ঠস্বর হতে চাই।”

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে এ অঞ্চলে শিক্ষা, কৃষি, শিল্প এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

বিএনপির অন্যান্য মনোনয়নপ্রত্যাশী

জাহাঙ্গীর আলম মোল্লা, সাইফুল ইসলাম সুমন ও জালাল মোহাম্মদ গউসও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তবে তরুণ প্রজন্ম ও মাঠপর্যায়ের কর্মীরা জিএম মুজিবুর রহমান সবুজের দিকেই বেশি প্রত্যাশা রাখছেন।

জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন,

“সবুজ একজন ক্লিন ইমেজের নেতা। তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। কেন্দ্রীয় নেতৃত্ব যদি তরুণ প্রজন্মকে গুরুত্ব দেয়, তাহলে এই আসনে ধানের শীষের জয় সুনিশ্চিত।”

পরিবর্তনের হাওয়া—নতুন নেতৃত্বের পথে

করিমগঞ্জ–তাড়াইলের ভোটারদের মধ্যে এখন পরিবর্তনের আগ্রহ প্রবল। শিক্ষা, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নই স্থানীয়দের মূল দাবি।
এলাকাবাসী মনে করে, এই পরিবর্তনের পথে নেতৃত্ব দিতে পারেন জিএম মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ।

তাড়াইলের এক শিক্ষক বলেন,

“সবুজ একজন শিক্ষিত, চিন্তাশীল ও সংযমী রাজনীতিক। তার মধ্যে নেতৃত্বের সততা ও বাস্তব ভাবনা আছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ

আপডেট টাইম : ১১:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬