ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক এক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

আদালত বলেছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। হত্যা, নৃশংস দমন-পীড়নের পর সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন  বিচারকরা।

বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার অভিযোগে ওই রায় দিয়েছেন জাতিসংঘের এই শীর্ষ আদালত।

রায়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‌‌‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’

বহুল আলোচিত এই মামলার রায়ে ৯ জন বিচারপতি গণহত্যার রায়ের পক্ষে একমত হয়েছেন এবং ছয়জন এর বিপক্ষে ছিলেন। বিচারকরা গণহত্যা হিসেবে রায় দেওয়া ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের পর সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।

ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য…যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা হয়।’

মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্য বলে আইসিজে জানালেও সুনির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করেননি। তবে ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘পূর্বাবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদিও ক্ষতিপূরণের পরিমাণ কিংবা পদ্ধতির প্রশ্নটি… বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা উচিত।’

আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে কীভাবে এই ক্ষতিপূরণ দেওয়া হবে কিংবা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া গ্রহণ করবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আপডেট টাইম : ১১:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬