ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার

Oplus_16908288

বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার সম্মানিত মহাসচিব নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে এ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগ দিয়েছে।

তাঁর এ নিয়োগ বৃহত্তর ময়মনসিংহবাসীর জন্য আনন্দ, গর্ব ও সম্মানের বিষয়। একজন কৃতি সন্তান হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে তাঁর অধিষ্ঠিত হওয়ায় বৃহত্তর ময়মনসিংহের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁর এ নিয়োগ দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় নাসির-উদ-দৌলাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বার্তায় বলা হয়, তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথ নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে পালনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।

অভিনন্দন বার্তায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহ তাঁর আগামী দিনের পথচলাকে আরও সাফল্যমণ্ডিত ও কল্যাণময় করে তুলুন—এ কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আপডেট টাইম : ০৬:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬