ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩ বার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। আর নিজের জন্মদিনে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার রাজধানীর বনানীর নৌ বাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি। জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সরকারপ্রধান।

এসময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বলেন, আমি তোমাদের জন্য উপহার আনছি তো। মনে আছে ওটা। কার কার মনে আছে? ভুলে গেছ!

প্রধানমন্ত্রী বলেন, কে কে আছে ক্লাস নাইনে? দশম শ্রেণিতে কেউ নেই? তাহলে তোমরা দু’জনে আসো। তোমরা দু’জনে বড়। সেজন্য ওদের হাতে দিচ্ছি। তোমরা বণ্টন করবে। এসময় ফুটবলসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।

গত ৬ নভেম্বর বনানীতে নৌ বাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুম্মা নামাজ শেষে খেলাধুলা নিয়ে একদল শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওদিন তিনি তাদের জন্য খেলার সামগ্রি দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬