কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রামদা, হকিস্টিক, লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, ‘রামদা, হকিস্টিক, লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে এই সন্ত্রাসীরা।’
তিনি লেখেন, ‘গোপালগঞ্জে এখন সাধারণ মানুষের আতঙ্কে রূপ নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব থেকে রক্ষা পাচ্ছে না হাসপাতালও।’
সারাদেশের মানুষ এই কর্মকাণ্ড দেখছে উল্লেখ করে পোস্টের শেষে গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগের এই সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে সারাদেশেই জনগণ তার সমুচিত জবাব দিবে।’
Reporter Name 
























