ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংসদে সংশোধনী বিল পাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার

সরকারি ক্রয়ে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিলটি পাস হয়।

বিলটি পাসের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের কামরুল হাসান, পাবনা-৩ আসনের এম আলী আসগর, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, চুয়াডাঙ্গা-২ আসনের রুহুল আমিন, চট্টগ্রাম-১৬ আসনের জহিরুল ইসলাম, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ, কুষ্টিয়া-২ আসনের আবদুল গফুর, সংরক্ষিত নারী আসন-৪০-এর মোছা. নাজমুন নাহার এবং রংপুর-৪ আসনের এম আখতার হোসেন বিলটি জনমত যাচাইয়ের দাবি জানান।

বিলের ওপর বিরোধীদলীয় সংসদ সদস্যদের আনা সংশোধনী প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এর উদ্দেশ্য নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য সুযোগ সৃষ্টি করা নয়; বরং যারা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এর অর্থ এই নয় যে কেউ সুযোগ থেকে বঞ্চিত হলেই স্বয়ংক্রিয়ভাবে সুবিধা পাবেন। বরং সুবিধা-বঞ্চিত গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করাই এর লক্ষ্য।’

তিনি আরও বলেন, এ উদ্দেশ্যে গঠিত পর্যালোচনা কমিটিতে বেসরকারি খাতের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আপিল প্রক্রিয়ায় যথেষ্ট স্বচ্ছতা প্রতিফলিত হচ্ছে।

তিনি আরও বলেন, উত্থাপিত কিছু বিষয় বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। ক্রয়প্রক্রিয়ার ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত অন্যান্য পর্যবেক্ষণ ও প্রস্তাব বিধিমালা প্রণয়নের সময় বিবেচনা করা যেতে পারে। তবে সব বিষয় বিধিমালায় অন্তর্ভুক্ত করা সম্ভব নাও হতে পারে। এ বিষয়গুলো বিধিমালা প্রণয়নের সময় যথাযথভাবে বিবেচনা করা হবে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত আইনের মাধ্যমে দেশীয় শিল্পের সুরক্ষা, সরকারি ক্রয়ে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টি, ক্রয়চুক্তির প্রশাসনিক ও ব্যবস্থাপনাসংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রক্রিয়া আধুনিকায়ন করা হবে।

টেকসই ক্রয় নিশ্চিত করতে পণ্য, কার্য ও ভৌত সেবার মূল্যায়নে অনুপাতভিত্তিক মানদণ্ড বা ‘রেটেড ক্রাইটেরিয়া’ পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিকভাবে এ পদ্ধতি স্বীকৃত।

এছাড়া সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং দেশের জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়-ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।

অধ্যাদেশ জারির বিরোধিতা করে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান প্রশ্ন করেন, দেশে কার্যকর সংসদ থাকা সত্ত্বেও সংসদ সদস্যদের পাশ কাটিয়ে রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করেছেন।

জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। বিলটি সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই পাস হচ্ছে। সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির বিধান রয়েছে।

সরকারি ক্রয়ের প্রধান আইনি কাঠামো হিসেবে বিবেচিত ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’ এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে।

সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে আইনটিতে সংশোধনী আনা হয়। দেশীয় শিল্পের সুরক্ষা এবং ক্রয় কার্যক্রমে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে হালনাগাদ বিধান যুক্ত করতে এ অধ্যাদেশ জারি করা হয়েছিল।

সংশোধনীতে নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী এবং সুবিধা-বঞ্চিত দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রক্রিয়া আধুনিকায়ন এবং সম্পদের অধিকতর ন্যায্য বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।

পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রের জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প ক্রয়-ব্যবস্থা চালুর বিষয়টিও সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত গ্রহণের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত ৯ নভেম্বর সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশটি ৯৩(২) অনুচ্ছেদের বিধান অনুসারে সংসদে উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা বিলটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়।

গত ২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিসভা বৈঠকে বিলটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংসদে সংশোধনী বিল পাস

আপডেট টাইম : ১১:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬