ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি গঠন ডিসেম্বর পর্যন্ত গ্যাসের সরবরাহ নিশ্চিত: বিদ্যুৎমন্ত্রী আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী বাংলার দামাল সন্তানরা যেকোনো জাতির চেয়ে সাহসী: স্পিকার এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা প্রথমার্ধে চোখে চোখ রেখে লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে দুর্নীতি বরদাস্ত করা হবে না: খাদ্যমন্ত্রী বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল

আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার ক্ষেত্রে ‘বিলম্ব’ মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বিশেষ আইনে বিলম্ব মার্জনার সুযোগ রাখা হয়নি। এই আইনটি তারাই করেছেন। সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকারের দাবিদার হওয়ার সুযোগ রাখা হয়নি।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা স্বাধীনভাবে যেভাবে কাজ করবেন, সেখানে সরকার হস্তক্ষেপ করবে না। তারা যখন প্রয়োজন মনে করবেন, তখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটি তাদের বিষয়। শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে প্রত্যাবর্তন করা হলে সেটিও একটি আইনি প্রক্রিয়া।

আপিল বিভাগে বিলম্ব মার্জনার সুযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনে বিলম্ব মার্জনার সুযোগ রাখা হয়নি। তারাই এই আইন করে গেছেন। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে উল্লেখ রয়েছে। ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, সেখানে এই বিধান রাখা হয়েছে। এটি তাদেরই করা আইন।

ভারত সরকারের অবস্থান কিংবা শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারই বলতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি গঠন

আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬