ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৫ বার

পাবনার মাঠজুড়ে এখন আমন ধান কাটা ও মাড়াইয়ের উৎসবমুখর পরিবেশ। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার ফলে চলতি মৌসুমে জেলাজুড়ে আমনের বাম্পার ফলন হয়েছে। তবে আশাতীত ফলন সত্ত্বেও কৃষকের মুখে হাসি নেই। সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের মজুরির মতো কৃষি উপকরণের দাম ব্যাপকভাবে বাড়লেও সেই অনুপাতে বাড়েনি ধানের বাজারমূল্য। উল্টো হাটবাজারে ধান বিক্রি করতে গিয়ে মহাজন ও ফড়িয়াদের সিন্ডিকেটের চাপে প্রতি মণে (৪০ কেজি) দুই থেকে তিন কেজি পর্যন্ত ধান ‘ধলতা’ দিতে হচ্ছে। আগাম দাদনের টাকা পরিশোধ করতে বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করায় প্রান্তিক কৃষকদের মধ্যে হতাশা বাড়ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৮৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে বিনা-৭, বিনা-৮, বিনা-৪, বিনা-১০, ব্রি ধান-৩২, ব্রি ধান-৩৩, বিআর-১১, ব্রি ধান-৪৯, লাল আমন, ধানী গোল্ড, স্বর্ণা নেপালী, লেমবু ও বিন্নি জাতের আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৬১৫ হেক্টরে রোপা আমন এবং ৩৩ হাজার ৩৩০ হেক্টরে বোনা আমন চাষ করা হয়েছে। রোপা আমনে হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ দশমিক ৫০ মেট্রিক টন এবং বোনা আমনে ১ দশমিক ৬৮ মেট্রিক টন।

কৃষকদের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি বিঘা জমিতে রোপা আমন চাষে খরচ হয় প্রায় ১৬ হাজার টাকা। বিঘাপ্রতি গড়ে ১৫ মণ ধান পাওয়া যায়। স্থানীয় হাটবাজারে মোটা আমন ধান প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা এবং চিকন আমন ধান ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ মণ ধান বিক্রি করে গড়ে ১৯ হাজার ৫০০ টাকা পাওয়া গেলেও অন্যান্য উৎপাদন খরচ বাদ দিলে কৃষকের হাতে কার্যত কোনো লাভ থাকছে না।

ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের কৃষক আলিম উদ্দিন বলেন, জমি প্রস্তুতসহ আনুষঙ্গিক খরচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ধান চাষের ব্যয় বহুগুণ বেড়েছে। অথচ সেই অনুপাতে ধানের দাম বাড়েনি।

একই এলাকার বর্গাচাষি ওসমান আলী মোল্লা বলেন, উৎপাদন খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় তিনি এবার জমি বর্গা নেওয়া ছেড়ে দিয়েছেন। বেড়া উপজেলার সিঅ্যান্ডবি চতুরহাটের কৃষক মোবারক মিয়া জানান, লিজ নেওয়া জমির মালিককে বছরে ১৫ হাজার টাকা দেওয়ার পর বর্তমান বাজারদরে ধান বিক্রি করে তাঁকে উল্টো বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার অধিকাংশ কৃষক দরিদ্র, প্রান্তিক ও বর্গাচাষি। ঋণ বা দাদন নিয়ে ফসল ফলানোর কারণে ফসল ওঠার সঙ্গে সঙ্গেই কম দামে তা বিক্রি করে দেনা শোধ করতে হয় তাঁদের। এই অসহায়ত্বের সুযোগ নেন ফড়িয়া, চালকলের মালিক ও মজুদদারেরা।

চাটমোহরের কৃষক সিরাজ উদ্দিন ও আব্দুল মজিদ জানান, মৌসুমের শুরুতে কৃষকেরা একসঙ্গে ধান বাজারে আনতে বাধ্য হন। এ সুযোগ কাজে লাগিয়ে বাজার নিয়ন্ত্রণ করা হয়। কৃষকদের কাছ থেকে প্রতি মণে দুই থেকে তিন কেজি পর্যন্ত ধান ‘ধলতা’র নামে কেটে নেওয়া হয়। পরে কৃষকদের গোলা খালি হয়ে গেলে ধানের দাম বাড়লেও সেই বাড়তি মুনাফার সুফল পান শুধু চালকলের মালিক ও মজুদদারেরা।

তবে এই প্রতিকূলতার মধ্যেও আশার কথা শুনিয়েছে কৃষি বিভাগ। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের ফলন বেশ ভালো হয়েছে। স্বল্পমেয়াদি ধানের আবাদ বেশি হওয়ায় ধান কাটার পরপরই একই জমিতে কৃষকেরা সরিষা, রসুন, আলু ও শাকসবজি চাষ করতে পারছেন। এতে তাঁদের বাড়তি আয় এবং কৃষিতে বৈচিত্র্য আনার সুযোগ তৈরি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

আপডেট টাইম : ১১:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬