ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩ তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার

মায়ের ভালোবাসা ও মাতৃত্বের চিরন্তন বন্ধনকে উপজীব্য করে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তার পোশাকের মূল ভাবনা ‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের পাশাপাশি বিশ্বজুড়ে মা ও সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার গল্প তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বাংলাদেশের জাতীয় পোশাকের বিষয়বস্তু তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, একটি জাতির অংশ হওয়ার আগে প্রত্যেক মানুষ একজন মায়ের সন্তান। মা যেমন মানুষকে পৃথিবীতে নিয়ে আসেন, তেমনি মাতৃভূমি মানুষকে দেয় নিজস্ব পরিচয়।

‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামের এই বিশেষ পোশাকটি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও আত্মনিবেদন—সবকিছুই তুলে ধরা হয়েছে এর নকশার ভাবনায়। এমন এক অনুভূতির প্রকাশ ঘটানো হয়েছে, যা দেশ, সংস্কৃতি ও প্রজন্মের সীমা অতিক্রম করে।

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহিএই বিশেষ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি শুধু দেশের সৌন্দর্য ও ঐতিহ্যই তুলে ধরবেন না, বরং এমন এক আবেগের প্রতিনিধিত্ব করবেন, যা বিশ্বের প্রতিটি মানুষের কাছে পরিচিত ও অনুভবযোগ্য।

ঘোষণা অনুযায়ী, ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের জাতীয় কস্টিউম প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হবে মিস ইউনিভার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

মাতৃত্বের ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি এই বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও মানবিক আবেগকে তুলে ধরার প্রত্যাশা করছেন আয়োজকেরা। মায়ের ভালোবাসা যে দেশ, ভাষা কিংবা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই বার্তাই পৌঁছে দিতে চান সামিরা খান মাহি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

আপডেট টাইম : ১২:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬