ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার

অভিনয় ক্যারিয়ারের সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রযোজক হিসেবে নতুন এক অধ্যায় শুরু করলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর ব্যানারে নির্মিত প্রথম প্রজেক্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

প্রতিষ্ঠানটির প্রথম কাজ হিসেবে চলচ্চিত্রটি উৎসবের সম্মানজনক ‘প্যানোরামা ট্যালেন্ট’ (Panorama Talent) বিভাগে জায়গা করে নিয়েছে। প্রযোজক হিসেবে যাত্রার শুরুতেই এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত এই অভিনেত্রী।

এই সুখবরটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন বুবলী। পোস্টার উন্মোচনের পাশাপাশি নতুন এই পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে শবনম বুবলী উল্লেখ করেন, ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম প্রযোজনা হিসেবে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে মনোনীত হছে। প্রতিষ্ঠানের প্রথম কাজ হিসেবে এই অর্জন তাদের পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং অনুপ্রেরণার বলে জানান তিনি।

ভক্তদের উদ্দেশে বুবলী আরও লেখেন, এই স্বীকৃতি তাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে বড় এক অনুপ্রেরণা জোগাবে। আগামীতে দর্শকদের আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ

প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী

আপডেট টাইম : ১২:১৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬