ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৯ বার

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে সেমিতে উঠলো বাংলাদেশ ‘এ’ দল। টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেললেও বেশিদূর এগোতে পারেনি আফগানিস্তানের দুই ওপেনার। দলীয় ২৮ রানেই হাসান ইসাখিলকে ফেরান রিপন মন্ডন। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই ফের রিপন মন্ডলের তোপে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ইমরান মীর।

তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এবার আফগান শিবিরে আঘাত হানেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। দলীয় ৬৬ রানে তিনি আউট করেন আফগানিস্তানের আব্দুল রসুলকে। ভেঙে যায় ৩০ রানের জুটি। আর শুরুতে ২ উইকেট শিকারের পর, আবারও বোলিংয়ে এসে আফগানিস্তানের ব্যাটারদের মাথাব্যথার কারণ হয়ে উঠেন রিপন। দলীয় ৮৭ রানে এই পেসারের বলে আউট হয়ে যান ফয়সাল খান। আর পেসারদের দাপটের পর মুন্সিয়ানা দেখায় বাংলাদেশের স্পিনাররাও।

দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট শিকার করেন স্পিনার রাকিবুল হাসান। এরপর বোলিংয়ে এসেই জোড়া শিকার করে আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন একাই শেষ করে দেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। শেষ ইমনের এক উইকেট ও রুবেলের জোড়া শিকারে শেষ পর্যন্ত ১৭৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তানের ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন পেসার রিপন মন্ডল। এছাড়া ২টি করে উইকেট পান যথাক্রমে সাইফ হাসান, মোহাম্মদ রুবেল এবং পেসার ইকবাল হোসেন ইমন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাউন্ডারি লাইনে দুরন্ত এক ক্যাচে আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক সাইফ। মাত্র ৩ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে এরপর ইয়াসির আলী ও পারভেজ হোসেন ইমন দলের হাল ধরেন। এই জুটিতে আসে ৫৬ রান। ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হয়ে গেলে ভেঙে যায় এই মূল্যবান জুটি। এরপরেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল।

তবে এরপর অভিজ্ঞ সাব্বির রহমান এবং সাইফউদ্দিনের কল্যাণে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটের জুটিতে এই দুই ব্যাটারের কল্যাণে স্কোরবোর্ডে যোগ হয় মূল্যবান ৪৯ রান। এরপরে ব্যক্তিগত ২৮ রানে সাব্বির আউট হয়ে গেলে ভেঙে যায় এই জুটি। যদিও একপ্রান্ত আগলে রেখে দলের আশার প্রতীক হয়ে ক্রিজে টিকে থাকেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তবে শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা, আর ম্যাচে জয়ের আশা বাঁচিয়ে রাখে আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে ১ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬