ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন: স্পিকার কচুরিপানার জট: ভবদহে স্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষি-প্রকৃতি সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস ইনফরমেশন আছে—১৯ তারিখ ঘিরে বড় নাশকতার পরিকল্পনা চলছে: সংসদে শফিকুর রহমান ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলার শুনানি ২৩ ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলছে জাতিসংঘ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়ট বিদ্যুৎ

হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথম এক গোলে পিছিয়ে পড়েও পরে ২-১ গোলে ফাইনাল জিতেছে কোচ নওশাদ মুসা শিষ্যরা। এ জয়ে সাফে হ্যাটট্রিক শিরোপাসহ সবমিলিয়ে দশম শিরোপা জিতেছে ভারত। একটি করে গোল করেছেন সুহাইল আহমেদ ভাট ও সন্দ্বীপ মান্ডি।

স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে প্রথমবার সাফের ফাইনালে উঠে পাকিস্তান। তবে অপেক্ষা বেড়েছে তাদের প্রথম শিরোপা জয়ের। অন্যদিকে এ নিয়ে দশমবার শিরোপা জিতেছে ভারত। এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ এবং সবশেষ ২০২৩ আসরে শিরোপা জিতেছে। পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছে তারা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে ভারত। সুহাইল আহমেদ ভাট লেফট উইং দিয়ে আক্রমণ করেন, জোরালো শট করলে বারের উপর দিয়ে বল বাইরে বেরিয়ে যায়। সপ্তম মিনিটের আরেকটি সুযোগ তৈরি করেন বিষ্ণু ভিলাপ্পিল, কাজে লাগেনি। ১৬ মিনিটে এসে প্রথম ভালো সুযোগ পায় পাকিস্তান। পরের মিনিটে পাকিস্তানের আলী আকবর ভারতের গোলরক্ষককে একা পেলেও গোল করতে পারেননি।

১৭ মিনিটে পাকিস্তান আবারও আক্রমণ করে, রাইট উইং থেকে ভালো পাস করলেও মিকেল আবদুল্লাহর শট ধরে ফেলেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ। ২২ মিনিটে আবারও মিকেল আবদুল্লাহর শট ঠেকিয়ে দেন আনোয়ার। পাকিস্তান দুই উইং দিয়ে আক্রমণ করে নাজেহাল করে ফেলে ভারতকে। বেশকিছু সুযোগ তৈরি করেও ঠিকঠাক কাজে লাগাতে পারেনি।

ভারতের নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয় ৩৪ মিনিটে। লেফট উইং থেকে পাস করা বল দুই-তিন খেলোয়াড়ের জটলা থেকে জোরালো শট করেন রিকি জন শাবাং, লাফিয়ে বল ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। যোগ করা সময়ে গোল করে পাকিস্তান। লেফট উইং থেকে ক্রসে ভারতের ডিফেন্ডারের পায়ে লেগে বল পান পাকিস্তানের আলমগীর গাজী, বাঁকানো শটে বল জড়ান জালে। এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।

বিরতি থেকে ফিরে প্রথম ভালো সুযোগ তৈরি করে ভারত। লেফট উইং দিয়ে বিষ্ণুর জোরালো শট বারে লেগে পাকিস্তান গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে, গোলবঞ্চিত হয় ভারত। ৫৫ মিনিটে ম্যাচে আসে টুইস্ট, ভারতের রাইট উইংয়ে ব্রিসেন ডুবেনকে ফাউল করেন পাকিস্তানের জুনায়েদ শাহ, রেফারি ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান ৫৯ মিনিটে। ৬০ মিনিটে ওই ফাউলের বল থেকে গোল করেন সুহাইল আহমেদ ভাট, ১-১ সমতায় আসে ভারত।

বিষ্ণু ভিলাপ্পিল ৬৭ মিনিটে সুযোগ তৈরি করেন। সেটি অবশ্য ঠেকিয়ে দেন ইউসুফ বাট। দ্বিতীয়ার্ধে আক্রমণ বেশি করতে থাকে ভারত। ৭৯ বদলি নামা আব্দুল রাব্বি আনজুকান্দনের শট ডি বক্সের আগে আটকে যায় পাকিস্তান ডিফেন্ডারের পায়ে।

ম্যাচের ৮৭ মিনিটে কর্নার আদায় করে নেয় ভারত। আনজুকান্দনের নেয়া শট থেকে ডি বক্সে হেড করেন সন্দ্বীপ মান্ডি, এক ড্রপে বল জড়ায় জালে, ২-১ গোলে এগিয়ে যায় ভারত। যোগ করা সময়ের শেষ মিনিটে লুংথাম পাকিস্তান বারপোস্ট ফাঁকা পেয়েও গোল করতে পারেননি। পরে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন: স্পিকার

হ্যাটট্রিক করে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

আপডেট টাইম : ১১:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬