ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন: স্পিকার কচুরিপানার জট: ভবদহে স্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষি-প্রকৃতি সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস ইনফরমেশন আছে—১৯ তারিখ ঘিরে বড় নাশকতার পরিকল্পনা চলছে: সংসদে শফিকুর রহমান ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলার শুনানি ২৩ ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলছে জাতিসংঘ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়ট বিদ্যুৎ

পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলার শুনানি ২৩ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার

আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য সকাল সাড়ে ১০ টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হয়। পরে আদালতে এসে জানতে পারি মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে সিএমএম এসে পরীমণির হাজিরা করানো হয়। এরপর বিচারক চার্জগঠন বিষয়ের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ ছিল। কিন্তু সেদিন পরীমণি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করা হয়।

২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমণি। তার কয়েক দিন পরে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমণি।

ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার।

এ মামলায় ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ হয়। পরে এই মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে আবেদন করেন।

২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলাটি উচ্চ আদালতে পুনরায় চার্জ গঠনের আদেশ আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন: স্পিকার

পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলার শুনানি ২৩ ডিসেম্বর

আপডেট টাইম : ১১:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬