ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক লাল শাপলার লালিমায় রঙিন হাজাছড়া বিল ধ্বংসস্তূপেও থামেনি কোরআন শিক্ষা, যুদ্ধবিধ্বস্ত গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা সারে ভেজাল নিয়ে ‘অপপ্রচার’, সতর্ক করল মন্ত্রণালয় শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি দ্বীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা নৈতিক দায়িত্ব: ভূমি প্রতিমন্ত্রী পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে নতুন অগ্রগতি, হতে পারে উচ্চশিক্ষার গবেষণাক্ষেত্র

দেশে নেই সাইমন-মাহি, ৩৮ হলে তাদের ‘আনন্দ অশ্রু’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার

ঈদের পরে সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেল সাইমন সাদিক ও মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি। শুক্রবার (১৩ নভেম্বর) মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমাটি ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সাইমন সাদিক ও মাহিয়া মাহি দুজনে দেশের বাইরে থাকায় স্বশরীরে তারা প্রচারণায় অংশ নিতে পারেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রচারণা করছেন তারা।

সিনেমা মুক্তির সময় দেশে থাকতে না পারার আক্ষেপ নিয়ে সাইমন বলেন, ঈদের পরে সর্বাধিক হলে মুক্তির দিকেও এগিয়ে আছে। এমন সময় সবার সঙ্গে সিনেমাটি দেখতে পারলে আনন্দটা আরও বেশি হতো। তবু আমার প্রত্যাশা যারা সুন্দর সামাজিক ও প্রেমের ছবি পছন্দ করেন তাদের এটি মনে দাগ কাটবে।

নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকলেও সিনেমাটির প্রচারণা নিয়ে খুব একটা চিন্তিত নন নির্মাতা মানিক। তার প্রত্যাশা, দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে যাবে।

তিনি বলেন, নায়ক-নায়িকা দেশে না থাকলেও সিনেমাটি মুক্তি ও প্রচারণায় সমস্যা নেই। দেশে থাকলে প্রতিষ্ঠিত বেশির ভাগ শিল্পী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে সিনেমার প্রচারণা চালান। আমার প্রধান দুই শিল্পীও একই কাজ করছেন। এখন দর্শক সিনেমাটি কতটা পছন্দ করেন সেটিই দেখার অপেক্ষায় আছি।’

নব্বই দশকে সালমান শাহ ও শাবনূর আনন্দ অশ্রু নামে সিনেমা করেছিলেন। নতুন সিনেমাটি নিয়ে মানিক স্পষ্ট করে জানান, এটি সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’র সিক্যুয়েল নয়। সম্পূর্ণ মৌলিক ও আলাদা গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। তার ভাষায়, এটি একটি ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা।

সিনেমা হলের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্মাতা মানিক বলেন, ‘ঈদ ছাড়া বছরের বেশির ভাগ সময়ই অনেক হল বন্ধ থাকে। হলগুলো সচল রাখতে ভালো ও বড় বাজেটের সিনেমা দরকার। ‘আনন্দ অশ্রু’ মোটামুটি বড় বাজেটের সিনেমা।’

এর আগে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন।

সাইমন সাদিক ও মাহিয়া মাহি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি

দেশে নেই সাইমন-মাহি, ৩৮ হলে তাদের ‘আনন্দ অশ্রু’

আপডেট টাইম : ১১:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬