ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

পরীমনির বিলাসবহুল জীবনের নেপথ্যে কী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার

ঢাকাই সিনেমার তুমুল আলোচিত নাম পরীমনি। এক যুগের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে কিছু সিনেমায় অভিনেত্রী হিসেবে প্রশংসা ও সুনাম কুড়িয়েছেন, আবার সময়ের প্রয়োজনে কিংবা ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে করা কিছু সিনেমা দর্শক-সমালোচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

সময়ের সঙ্গে দেশের চলচ্চিত্র নির্মাণের পরিমাণও কমেছে। ফলে আগের মতো নিয়মিত সিনেমা নিয়ে ব্যস্ত দেখা যায় না পরীমনিকে। এই তালিকায় পরী একা নয়, অন্যান্যদের ক্ষেত্রেও একই বাস্তবতা।

তবে সিনেমায় ব্যস্ততা কমলেও পরীর জীবনযাপনে এর কোনো প্রভাব যেন পড়েনি। বরং বিলাসবহুল জীবনযাপন করতে দেখা যায় তাকে। এ কারণে কোনো বিষয়ে পরী আলোচনায় এলেই প্রায়শই নেটিজেনদের একাংশের কমন প্রশ্ন, ‘সিনেমা কম করলেও পরীমনির আয়ের উৎস কী?’ কেউ আবার দুই পা এগিয়ে নায়িকার বিলাসবহুল জীবনযাপন নিয়ে রসিয়ে নানা গল্পও ফাঁদেন!

পরীমনির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করে চ্যানেল আই অনলাইন জানার চেষ্টা করেছে, সিনেমায় তুলনামূলক কম ব্যস্ত থেকেও কীভাবে মাসে লাখ লাখ টাকা আয় করছেন এই অভিনেত্রী এবং তার বিলাসবহুল জীবনযাপনের অর্থই বা আসছে কোথা থেকে।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য বলছে, পরীমনির আয়ের উৎসের তালিকাটি বেশ বিস্তৃত। সিনেমার বাইরে বর্তমানে তার আয়ের বড় একটি অংশ আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা, শো-রুম উদ্বোধন, ফেসবুক প্রমোশন ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ থেকে।

সিনেমা কম করলেও পরীমনির আয়ের অন্যতম প্রধান উৎস ব্র্যান্ড এনডোর্সমেন্ট। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা, শো-রুম উদ্বোধন, বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আয় করেন তিনি।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কোনো মাসে পাঁচটি পর্যন্ত ইভেন্টে অংশ নেন পরীমনি, আবার কোনো মাসে সেই সংখ্যা তিনটিতে নেমে আসে। ফেসবুকে কোনো পণ্যের প্রচারণামূলক পোস্ট দেওয়ার জন্যও আলাদা পারিশ্রমিক নেন তিনি। ঢাকার মধ্যে স্বশরীরে কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এক ধরনের পারিশ্রমিক থাকলেও ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে কোনো অনুষ্ঠানে অংশ নিলে পারিশ্রমিকের অঙ্ক আরও বেশি হয়।

গত দেড় বছরে পরীমনিকে দিয়ে সবচেয়ে বেশি ইভেন্ট করিয়েছেন ইভেন্ট ডিরেক্টর সাকিব সনেট। বুধবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, অন্যান্য নায়িকাদের তুলনায় ব্র্যান্ড এনডোর্সমেন্টে পরীমনি বেশি পারিশ্রমিক নেন।

সাকিব সনেট বলেন, গত দেড় বছরে তাকে সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দেশ ও দেশের বাইরে ইভেন্ট করেছি। কম করে হলেও পরী বছরে ৫০টির বেশি শো-রুম ওপেনিংসহ বিভিন্ন ইভেন্ট করেন। আমি নিজে তাকে ইভেন্টপ্রতি ৫ থেকে ৭ লাখ টাকার কম দিই না। দেশের বাইরে আরও বেশি।

তার ভাষ্য, বিভিন্ন কোম্পানির ভিডিও বাইট ও ফেসবুক পোস্ট থেকেও ভালো অঙ্কের পারিশ্রমিক নেন পরীমনি। এমনকি কোনো প্রতিষ্ঠান থেকে উপহার পাঠানোর পর সেটি ফেসবুকে প্রচারণা করলেও এর জন্য লাখ টাকার বেশি পারিশ্রমিক নেন তিনি। সাকিব সনেটের মতে, এসব আয়ের মাধ্যমে বছরে কোটির ওপরে অর্থ উপার্জন করেন পরীমনি, তাতে তার বিলাসবহুল জীবনযাপন করা অসম্ভব কিছুই না।

শুধু পরীমনি নন, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, শবনম বুবলীসহ জনপ্রিয় আরও অনেক তারকাই ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে বছরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেন বলে জানান সাকিব সনেট। তার মতে, মানুষের কাছে যারা জনপ্রিয়, তাদের ইনকাম এসব জায়গা থেকেই বেশি। সোশ্যাল মিডিয়া তারকাদের এসব আয়ের পথ খুলে দিয়েছে। বাইরে দেশে তারকা, খেলোয়াররা মিলিয়ন ডলার আয় করেন এসবে।

পরীমনির আয়ের আরেকটি বড় উৎস তার সামাজিক যোগাযোগমাধ্যম। তার ম্যানেজার তুরান মুন্সীর দাবি, অভিনেত্রী পরিচয়ের বাইরে পরীমনি বাংলাদেশের অন্যতম বড় কনটেন্ট ক্রিয়েটর। পাশাপাশি কয়েকটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

চ্যানেল আই অনলাইনকে তুরান মুন্সী বলেন, ‘নায়িকা বা অভিনেত্রী পরিচয়ের বাইরে বুবু (পরীমনি) বাংলাদেশের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটর। তার ১৭ মিলিয়ন ফলোয়ারের পেজ থেকে মাসে লাখ লাখ টাকা আসে। এমনও হয়েছে পরপর কয়েক মাসে ১৬ থেকে ২০ লাখ টাকাও এসেছে। কম এলেও মাসে ৭ থেকে ৯ লাখ টাকা আসে।’

তিনি জানান, ফেসবুকের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকেও ভালো অঙ্কের অর্থ আয় করেন পরীমনি। এসব ইভেন্টের অনেকগুলোই তিনি নিজে সমন্বয় করেন। তুরান মুন্সী বলেন, ‘বিভিন্ন ইভেন্ট থেকে উনি অনেক টাকা নেন। এগুলো আমি ডিল করি। সব ইভেন্টে আবার যাওয়া হয় না।’

দেশের পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেন পরীমনি। এর মধ্যে মালয়েশিয়ার একটি শো-রুম উদ্বোধনের অভিজ্ঞতার কথাও জানান তার ম্যানেজার। তুরান মুন্সী বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, গতবছর মালয়েশিয়াতে তামিলনাড়ুর কোম্পানি এমএস গোল্ডের শো-রুম ওপেনিংয়ে আমরা গিয়েছিলাম। যারা সুপারস্টার থালাপাতি বিজয়, ইয়াশ, তামান্না ভাটিয়া, সামান্থাদের নিয়ে ওপেনিং করিয়েছেন। বাংলাদেশ থেকে বুবু (পরীমনি) ইভেন্ট করেছেন। সামনে আমাদের সুপারস্টার শাকিব খান ভাই যাবেন শুনেছি।’

পরীমনির আয়ের উৎস সম্পর্কে নানা ধরনের আলোচনা ও তথ্য ছড়ানো হয় উল্লেখ করে তিনি বলেন, অনেকেই প্রকৃত তথ্য না জেনেই ভুল তথ্য ছড়ান। কারণ তারা হয়তো এসব ব্যাপারে অবগত নন।

অভিনেত্রী পরিচয়ের বাইরে ব্যবসায়ী হিসেবেও যাত্রা শুরু করেছেন পরীমনি। ২০২৫ সালের মে মাসে মা ও নবজাতকের প্রয়োজনীয় পণ্যের ব্র্যান্ডশপ ‘বডি’ নামে একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান চালু করেন তিনি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটির মাধ্যমে নিয়মিত পণ্য বিক্রি হচ্ছে। অর্থাৎ অভিনয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ব্যবসা থেকেও আয় করছেন পরীমনি।

সিনেমায় বর্তমানে তুলনামূলক কম দেখা গেলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি পরীমনি। তবে এখন যেকোনো সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করতে আগ্রহী নন তিনি। এ বিষয়ে পরীমনির ম্যানেজার তুরান মুন্সী বলেন, ‘তিনি সব সিনেমা বা ওয়েব কনটেন্ট করেন না। যেসব প্রজেক্ট সবকিছু জেনেবুঝে ভালো মনে করেন, সেগুলো হাতে নেন।’

তিনি জানান, পরীমনির কাছে বেশ কিছু স্ক্রিপ্ট জমা রয়েছে। সেখান থেকে বেছে কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে তার। তুরান মুন্সীর ভাষায়, ‘অনেক স্ক্রিপ্ট জমা আছে। সেখান থেকে হয়তো বুবু জেনেবুঝে কিছু কিছু কাজ করবেন।’

সব মিলিয়ে সিনেমায় আগের তুলনায় ব্যস্ততা কমলেও পরীমনির আয়ের পথ একেবারে সীমিত নয়। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বিভিন্ন ইভেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও ব্যবসা একাধিক খাত থেকে আয় করছেন তিনি। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব আয়ের সমন্বয়েই নিজের পছন্দের বিলাসবহুল জীবনযাপন ধরে রেখেছেন হালের তুমুল আলোচিত নায়িকা পরীমনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

পরীমনির বিলাসবহুল জীবনের নেপথ্যে কী

আপডেট টাইম : ১১:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬