ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০ বার
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিরা খান মাহি। এবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফ্যান ভোটিং শুরু হয়েছে। আর এই ভোটে বাংলাদেশকে এগিয়ে নিতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী মাহি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্ত ও দেশের মানুষের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মাহি লিখেছেন, সবাই মিলে বাংলাদেশের পাশে দাঁড়ালে দেশকে প্রতিযোগিতার শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব। এ সময় দেশের প্রতি পূর্ণ সমর্থন জানাতে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন তিনি।
ভোট দেওয়ার পদ্ধতিও জানিয়েছেন এই সুন্দরী। এ জন্য প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপের ভোট অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে ভোট দেওয়া যাবে।
গত ৭ নভেম্বর রাজধানীর এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এই খেতাব জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।
আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোয় বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনতে পারবেন কি না, তা নিয়ে দেশের দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি

আপডেট টাইম : ১১:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬