ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ বার

দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজনের শুটিং। সময়ের সঙ্গে দর্শকের কাছে কেবল একটি নাটক নয়, আবেগের নাম হয়ে উঠেছিল কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিক। এর চরিত্রগুলোও জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। এবার শেষলগ্নে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন নাটকটির জনপ্রিয় চরিত্র কাবিলা ওরফে অভিনেতা জিয়াউল হক পলাশ।

মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শুরুর দিনগুলোর স্মৃতিতে ফিরে যান পলাশ। রাজধানীর লালমাটিয়ার যে রাস্তা, গাছতলা আর চেনা বিকেল থেকে শুরু হয়েছিল এই যাত্রা, সেসব স্মৃতি নতুন করে তুলে ধরেছেন তিনি।

পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’

শুরুর দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেতা জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’র যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল একটি গল্পের শুরু। দেখতে দেখতে কেটে গেছে দিন, বছর। বদলেছে ঋতু, বদলেছে চারপাশের অনেক কিছু। বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’, সেই সঙ্গে অজান্তেই বড় হয়ে উঠেছেন তিনিও।

ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পলাশ লেখেন, একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, তা ‘ব্যাচেলর পয়েন্ট’র সঙ্গে কাটানো সময়ের দিকে তাকালেই বোঝা যায়। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ মিলিয়ে কখন যে একটি নাটক জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারেননি তিনি।

নিজের আবেগ প্রকাশ করে অভিনেতা আরও লেখেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’

পোস্টের শেষাংশে বিদায়ের বেদনার পাশাপাশি উঠে এসেছে নস্টালজিয়াও। পলাশের ভাষায়, ‘মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’

সবশেষে শুরুর দিনের সেই তরুণের স্মৃতি টেনে তিনি লিখেছেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’

উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ধারাবাহিকটি। বিশেষ করে কাবিলা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান জিয়াউল হক পলাশ। সময়ের সঙ্গে নাটকটির অন্যান্য চরিত্রও দর্শকের কাছে হয়ে ওঠে পরিচিত ও প্রিয়।

দীর্ঘ নয় বছরের পথচলায় অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। তাই পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়া সংশ্লিষ্টদের কাছে কেবল একটি নাটকের কাজ শেষ হওয়া নয়, বরং দীর্ঘদিনের স্মৃতি ও ভালোবাসায় ঘেরা একটি অধ্যায়ের সমাপ্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার

আপডেট টাইম : ১১:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬