ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক লাল শাপলার লালিমায় রঙিন হাজাছড়া বিল ধ্বংসস্তূপেও থামেনি কোরআন শিক্ষা, যুদ্ধবিধ্বস্ত গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা সারে ভেজাল নিয়ে ‘অপপ্রচার’, সতর্ক করল মন্ত্রণালয় শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি দ্বীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা নৈতিক দায়িত্ব: ভূমি প্রতিমন্ত্রী পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে নতুন অগ্রগতি, হতে পারে উচ্চশিক্ষার গবেষণাক্ষেত্র

দ্বীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা নৈতিক দায়িত্ব: ভূমি প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার

দ্বীনি অনুষ্ঠান হেফাজত করা এবং এসব আয়োজনে সহযোগিতা করা নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ সবার জন্য। প্রধানমন্ত্রী যেটা বলেন, ঠিক একইভাবে আমরা যারা দ্বীন ইসলামের বিশ্বাসী, এ ধরনের অনুষ্ঠানকে হেফাজত করা এবং এর সহায়ক হওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শুরু হওয়া এ মহাসম্মেলন শুক্রবার শেষ হয়। আয়োজকদের হিসাবে, দুই দিনের সম্মেলনে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। সমাপনী দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে নানুপুর মাদরাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম হয়।

আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.) এর ছেলে ও খলিফা আল্লামা সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের সমাপনী দিনে বয়ান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকা থেকে মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।

সম্মেলনের প্রথম দিন বয়ান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সাবেক ধর্ম উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন, আল্লামা আনোয়ারুল করিম যশোরী, আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, আল্লামা খোবাইব আহমেদ, মুফতি উবাইদুর রহমান হুযাইফী, আল্লামা খলিল আহমদ কাসেমী ও মুফতি একরাম হোসেন ওদুদীসহ দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি

দ্বীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা নৈতিক দায়িত্ব: ভূমি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬