ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

সাফে বাংলাদেশকে দেখে মুগ্ধ ম্যারাডোনার সাবেক সতীর্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার

এক সময় ডিয়েগো ম্যারাডোনাকে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে সতীর্থ হিসেবে পেয়েছিলেন পাকিস্তানের বর্তমান কোচ নলবার্তো সোলানো। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) বেশ কয়েকটি ক্লাবে খেলার দারুণ অভিজ্ঞতাও রয়েছে তার। সোলানো এবার বাংলাদেশে এসেছেন পাকিস্তান দলের কোচ হয়ে। জানালেন, বাংলাদেশ দল, সমর্থককেরা যেটা দেখিয়েছেন তাতে তিনি মুগ্ধ। একইসঙ্গে ম্যারাডোনার স্মৃতি রোমন্থন করেছেন তিনি।

পেরুর এ কোচ সাফের ফাইনালের আগে অধিনায়ককে নিয়ে এসেছিলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। সেখানে তাকে ম্যারাডোনার সতীর্থ হিসেবে কিছু অভিজ্ঞতা বলতে বলা হয়। তখন কফি খাওয়ার প্রস্তাব দিয়ে ম্যারাডোনাকে নিয়ে বিশদ আলোচনা করতে আমন্ত্রণ জানান। কারণ সব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে তাকে, তাদের বসিয়ে রেখে এখানে এই প্রসঙ্গে আলাপ করাটা শোভনীয় হবে না।

ম্যারাডোনার স্মৃতি প্রসঙ্গে সোলানো বলেন, ‘বন্ধু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, একদিন আমার সঙ্গে কফি খেতে আসুন। তখন আরও সময় নিয়ে গল্প করা যাবে। এখন এখানে সবাই অপেক্ষা করছেন। তবে একটি বিষয় বলতে পারি। আমি সত্যিই গর্বিত। যেমন আজকের তরুণ খেলোয়াড়দের মধ্যে কেউ হয়তো মেসি বা রোনালদোর বিপক্ষে খেলতে চায়, আমিও ছোটবেলায় তেমনই ছিলাম।’

‘১৫ বছর বয়সে আমি মাকে বলেছিলাম, একদিন যদি পেরুর জাতীয় দলে খেলতে পারি এবং মাঠে ম্যারাডোনার সঙ্গে দেখা হলে তার সঙ্গে হাত মেলাতে পারি, সেটিই হবে আমার স্বপ্ন। ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। আমি কখনো ভাবিনি, ম্যারাডোনা আমার সতীর্থ হবেন। কিন্তু বোকা জুনিয়র্সে তিনি আমার সতীর্থ হয়েছিলেন। তিনি অসাধারণ ফুটবলার ছিলেন। আমার মনে হয়, মেসির মধ্যে ম্যারাডোনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়।’

বাংলাদেশেও ম্যারাডোনা কিংবদন্তিতুল্য, এমন জানানো হলে পাকিস্তানের কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি, পৃথিবী ছাড়াও যদি অন্য কোনো গ্রহে জীবন থাকে, সেখানেও ম্যারাডোনার সমর্থক থাকবে। পুরো পৃথিবীজুড়েই তিনি জনপ্রিয়। সত্যি বলতে, বাংলাদেশকে দেখে আমি মুগ্ধ। কয়েকদিন আগে আমরা যে পরিবেশ দেখেছি, সেটি অসাধারণ। আপনারা ফুটবল ভালোবাসেন। আমি আপনাদের জন্য খুব আনন্দিত। ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আপনারা বিশ্বকে দেখিয়েছেন, বাংলাদেশে মানুষ কতটা ফুটবল ভালোবাসে।’

ফাইনালের ওঠার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে সমর্থন করে যেতে বলে পেরুর সাবেক এ খেলোয়াড় বলেন, ‘সত্যি বলতে এই স্টেডিয়ামের পরিবেশটা দারুণ, আমার অনেক দিন এমন অনুভূতি হয়নি। স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের দেখাটা দারুণ ব্যাপার। আমি জানি বাংলাদেশের ফুটবল অনেক উন্নতি করেছে। তাই আপনাদের দেশের ফুটবলকে সমর্থন করে যান। এটা তো মাত্র একটা টুর্নামেন্ট, তবে আমার বিশ্বাস আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’

হামজা চৌধুরীর প্রশংসা করে সোলানো বলেছেন, ‘আমরা জানতাম হামজা একজন দারুণ খেলোয়াড়। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন। সে বল পায়নি, কারণ আমরা তাকে আটকে রেখেছিলাম। এটাই ছিল আমাদের পরিকল্পনা, যেন সে বল না পায়। কারণ সে অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড়।’

পাকিস্তানের বর্তমান কোচ নলবার্তো সোলানো ১৯৯৭-৯৮ মৌসুমে খেলেছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে। ম্যারাডোনা অবসরে যাওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এমনকি হামজা চৌধুরীরর সাবেক ক্লাব লেস্টার সিটিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৫ সালের জুলাইয়ে নেন পাকিস্তানের দায়িত্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাফে বাংলাদেশকে দেখে মুগ্ধ ম্যারাডোনার সাবেক সতীর্থ

আপডেট টাইম : ১১:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬