ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৯ বার

একটি একটি করে খোলা হলো ১৫টি দানবাক্স। বেরিয়ে এল দেশি-বিদেশি মুদ্রায় ঠাসা ৫১টি বস্তা। কোথাও টাকার স্তূপ, কোথাও সোনা-রুপার অলংকার। এসব টাকা গুনতে দিনভর ব্যস্ত সময় পার করলেন কয়েক শ শিক্ষার্থী, ব্যাংকার ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী। সকাল থেকে শুরু হওয়া গণনা শেষ হলো রাত ১০টার পর। হিসাব শেষে দেখা গেল, মানুষের দানের পরিমাণ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই এমন দৃশ্যের দেখা মেলে। প্রতিবারই দানের অঙ্ক নতুন করে বিস্মিত করে সবাইকে। তবে এই বিপুল অর্থের পেছনে রয়েছে মানুষের বিশ্বাস, মানত, প্রার্থনা আর সাধ্যমতো দান করার আকাঙ্ক্ষা।

চার মাস ২৪ দিন পর আজ শনিবার সকাল সোয়া ৭টায় মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। পরে টাকা ও অন্যান্য সামগ্রী ৫১টি বড় বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়।

সেখানে মেঝেতে টাকা ঢেলে শুরু হয় গণনা। এ কাজে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে ছিলেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন কর্মকর্তা-কর্মচারী।

রাত ১০টা ১৫ মিনিটে চূড়ান্ত হিসাব ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ। গণনায় পাওয়া যায় ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এর বাইরে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপার অলংকার।

দান শুধু অর্থের হিসাব নয়

ময়মনসিংহ থেকে আসা দর্শনার্থী মো. আব্দুল করিমের কাছে পাগলা মসজিদের দানবাক্স খোলার দিনটি শুধু অর্থের হিসাব জানার বিষয় নয়। তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি ও মনের নেক আশা পূরণের নিয়তে মানুষ এখানে দান করেন। এত বিপুল পরিমাণ অর্থ সুশৃঙ্খলভাবে গণনা হতে দেখে ভালো লাগছে।’

এই অর্থে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং মুসল্লিদের নামাজের জায়গা আরও প্রশস্ত হবে বলে আশা করেন তিনি।

কিশোরগঞ্জ শহরের বাসিন্দা প্রদীপ চন্দ্র সাহার কথায়ও উঠে আসে পাগলা মসজিদ ঘিরে মানুষের বিশেষ অনুভূতির কথা। তাঁর ভাষায়, ধর্ম বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে এই মসজিদকে ঘিরে আলাদা টান ও বিশ্বাস রয়েছে। শ্রদ্ধা ও মানত নিয়ে অনেকেই এখানে দান করতে আসেন।

প্রদীপ চন্দ্র সাহা বলেন, ‘সব ধর্মের মানুষের দানে গড়া এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুপরিসর হয়ে উঠুক, এটাই কামনা করি।’

দানের অর্থে সম্প্রসারণ হবে মসজিদ

পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া অর্থের পরিমাণ বাড়ার পাশাপাশি বাড়ছে মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতিও। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগমে নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে জায়গার সংকট তৈরি হচ্ছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি ও সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। দেশের নানা প্রান্তের মানুষের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে এখানে আসেন। মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও দান করেন।

সংসদ সদস্য জানান, মসজিদ সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সময়ের প্রয়োজনে সম্প্রসারণ এখন জরুরি। বিভিন্ন ধর্মের মানুষের দানের অর্থ দিয়েই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের প্রতি মানুষের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে, যার প্রতিফলন দেখা যায় দানবাক্সগুলোতে। মানুষের এই আমানত অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়।

সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদের তহবিলে বর্তমানে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এর বাইরে অনলাইনে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

কঠোর নিরাপত্তায় দান গণনা

দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা ও ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। এ সময় দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র‍্যাব সদস্য ও ২০ জন আনসার সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক বলেন, দানবাক্স খোলা ও টাকা গণনার পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার সেই অঙ্ক ছাড়িয়ে দানের পরিমাণ দাঁড়াল ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির

আপডেট টাইম : ১২:২৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬