ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩ তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে সুখবর দিলেন বুবলী টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৪ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. ইয়াছিন আরাফাত সৌরভ, মো. জাকিরুল ইসলাম জুয়েল ও মো. শাওন।

পালানোর চেষ্টাকালে আটক করা হয় তিনজনকে। পরে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক আটককৃতের কোমরে কমলা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। পরীক্ষায় সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।

এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত

সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩

আপডেট টাইম : ১১:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬