ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৯ বার

লালমনিরহাট সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বলয় ভেদ করে এক কিশোরের হঠাৎ তাকে জড়িয়ে ধরার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কঠোর নিরাপত্তার মধ্যে থাকা সরকারপ্রধানের এত কাছে কীভাবে ওই কিশোর পৌঁছে গেল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন জেলা সফর ও কর্মসূচিকে ঘিরে প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তায় এসএসএফয়ের আরও সময়োপযোগী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর চলাকালে তিনি বাস থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার সময় তাঁর নিরাপত্তাব্যূহ ভেদ করে দৌড়ে এসে তাঁকে জড়িয়ে ধরে এক কিশোর। দুটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা সংযুক্ত ভিডিওটি ভালো করে লক্ষ করলে স্পষ্টতই বুঝতে পারবেন, ঘটনার আকস্মিকতায় জনাব তারেক নিজেও বেশ চমকে গেছেন এবং তাঁর আশপাশে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের ক্লোজ প্রটেকশন ফিজিক্যাল টিমের সদস্যরাও বেশ হতচকিত হয়ে পড়েন। এধরনের ঘটনা অত্যন্ত শঙ্কার, কারণ কিশোরটির তাঁর কাছ পর্যন্ত পৌঁছাতেই পারার কথা নয়। বর্তমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় এক মুহূর্তের জন্যও এ ধরনের নিরাপত্তা-ব্যর্থতার কোনো সুযোগ নেই। গত তিন দশকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তাবলয় ভেদ করে কোনো ব্যক্তি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে এভাবে স্পর্শ করতে পেরেছে, এমন কোনো নজির আমি খুঁজে পাইনি।

আরও উদ্বেগের বিষয় হচ্ছে, ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি, গণসংযোগ চলেছে আগের মতোই, এবং হতভম্ব নিরাপত্তাকর্মীরা ছিলেন বেশ এলোমেলো অবস্থানে Ñ যা আবারও স্পষ্ট করে যে তাঁর নিরাপত্তাব্যবস্থায় যথেষ্ট ঘাটতি রয়েছে, এবং কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়।

আশা করছি, বিষয়টির গুরুত্ব সর্বোচ্চ বিবেচনায় নিয়ে তাঁর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অতীতের রাজনৈতিক সহিংসতা এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংবেদনশীল। প্রশাসনের বিভিন্ন স্তরে বিগত সরকারের সময়কার প্রভাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি নিয়ে যেসব উদ্বেগ রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা দরকার। একই সঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আপডেট টাইম : ১১:১১:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬