ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার
ভূমিকম্প পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশও এর ঝুঁকির বাইরে নয়। ভূমিকম্পের কারণে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি পৃথিবীর ভূপ্রকৃতি, এমনকি দিনের দৈর্ঘ্যেও পরিবর্তন আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন ১২টি তথ্য।
বছরে লাখ লাখ ভূমিকম্প হয়
পৃথিবীতে প্রতিবছর লাখ লাখ ভূমিকম্প সংঘটিত হয়। তবে এর অধিকাংশই এতটা মৃদু যে, মানুষ তা অনুভব করতে পারে না। অনেক ভূমিকম্প জনবসতিহীন এলাকায় ঘটে বলে সেগুলো মানুষের নজরেও আসে না।
ভূমিকম্পে বদলে যেতে পারে দিনের দৈর্ঘ্য
ভূমিকম্পের প্রভাবে পৃথিবীর ভরের বণ্টনে পরিবর্তন আসতে পারে। এতে পৃথিবীর ঘূর্ণনগতিতেও সামান্য পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়ে দিনের দৈর্ঘ্যে। ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার ভূমিকম্পের পর বিজ্ঞানীরা হিসাব করে দেখান, পৃথিবীর এক দিনের দৈর্ঘ্য প্রায় ১ দশমিক ৮ মাইক্রোসেকেন্ড কমে গিয়েছিল।
সান ফ্রান্সিসকো এগিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের দিকে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস শহর দুটি ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসছে। এর পেছনে রয়েছে সান আন্দ্রেয়াস ফল্ট। এই ভূতাত্ত্বিক ফাটল বরাবর প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকান প্লেটের আপেক্ষিক চলাচলের কারণে সান ফ্রান্সিসকো দক্ষিণ-পূর্ব দিকে বছরে কয়েক সেন্টিমিটার করে সরে যাচ্ছে। এই গতি অব্যাহত থাকলে কয়েক কোটি বছরের মধ্যে দুই শহরের অবস্থানে বড় পরিবর্তন আসতে পারে।
ভূমিকম্পের আগে পানিতে পরিবর্তন আসতে পারে
ভূমিকম্পের আগে কোনো কোনো এলাকায় ভূগর্ভস্থ পানির রাসায়নিক গঠন, তাপমাত্রা কিংবা গন্ধে পরিবর্তন দেখা যাওয়ার কথা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ভূগর্ভের শিলাস্তরে পরিবর্তনের ফলে পানিতে বিভিন্ন গ্যাস ও খনিজ উপাদান মিশে এমনটা হতে পারে। ২০০৯ সালে ইতালিতে ভূমিকম্পের আগে একদল ব্যাঙের আচরণে অস্বাভাবিক পরিবর্তনও লক্ষ্য করেছিলেন গবেষকেরা। তবে, পানির গন্ধ বা প্রাণীর আচরণকে ভূমিকম্পের নির্ভরযোগ্য পূর্বাভাস হিসেবে বিবেচনা করা যায় না।
ভূমিকম্প শেষ হলেও পানিতে ঢেউ থাকতে পারে
ভূমিকম্পের পর পুকুর, হ্রদ কিংবা সুইমিং পুলের পানিতে অস্বাভাবিক ঢেউ দেখা দিতে পারে। পানির এই ধরনের দীর্ঘস্থায়ী দোলনকে বলা হয় সিশ। ভূমিকম্পের উৎপন্ন কম্পন পানির মধ্যে ছড়িয়ে পড়ার ফলে এমন ঘটনা ঘটে। ১৯৮৫ সালে মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় দুই হাজার কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একটি সুইমিং পুলেও পানির এমন দোলন দেখা গিয়েছিল।
ভূমিকম্পের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল প্রাচীন স্থাপত্য
ভূমিকম্পপ্রবণ এলাকায় টিকে থাকার উপযোগী করে প্রাচীনকাল থেকেই বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর উদাহরণ ইনকা সভ্যতার স্থাপত্য ও জাপানের প্যাগোডা। প্রায় ৫০০ বছর আগে ইনকারা মাচু পিচু নির্মাণের সময় পাথরগুলো এমনভাবে সাজিয়েছিলেন, যাতে ভূমিকম্পের কম্পনেও সেগুলো সহজে ভেঙে না পড়ে। পাথরের বিশেষ সংযোগপদ্ধতি এসব স্থাপনাকে তুলনামূলক ভূমিকম্পসহনশীল করেছে।
অধিকাংশ ভূমিকম্প ঘটে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
বিশ্বের অধিকাংশ ভূমিকম্পের উৎপত্তি প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা রিং অব ফায়ার অঞ্চলে। পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায় ৯০ শতাংশ এই অঞ্চলে ঘটে বলে ধারণা করা হয়। এখানে একাধিক টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও চলাচলের কারণে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
ভূমিকম্পে চিলির একটি শহর ১০ ফুট সরে গিয়েছিল
২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের প্রভাবে দেশটির কনসেপসিওন শহরের অবস্থান প্রায় ১০ ফুট পশ্চিম দিকে সরে গিয়েছিল। শক্তিশালী ভূমিকম্প যে পৃথিবীর ভূ-পৃষ্ঠের অবস্থানও বদলে দিতে পারে, এটি তার অন্যতম উদাহরণ।
ভূমিকম্পে পরিবর্তন এসেছিল এভারেস্টের উচ্চতায়
২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। ভূমিকম্পের প্রভাবে হিমালয় অঞ্চলের বিভিন্ন পর্বতের উচ্চতা ও অবস্থানে পরিবর্তন আসে। তবে, মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে যাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন জরিপে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
জাপানি পুরাণে বিশাল ক্যাটফিশের কারণে ভূমিকম্প
জাপানি লোককাহিনিতে ভূমিকম্পের সঙ্গে নামাজু নামের বিশাল এক ক্যাটফিশের সম্পর্ক রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই মাছটি মাটির নিচে বাস করে এবং নড়াচড়া করলেই ভূমিকম্প হয়।
শুধু জাপানেই নয়, প্রাচীন বিভিন্ন সভ্যতায় ভূমিকম্প নিয়ে নানা পৌরাণিক ধারণা ছিল। গ্রিকদের বিশ্বাস ছিল, সমুদ্রের দেবতা পসেইডন রেগে গিয়ে পৃথিবীতে আঘাত করলে ভূমিকম্প হয়।
অন্যদিকে, হিন্দু পুরাণের একটি বর্ণনায় বলা হয়েছে, আটটি হাতি পৃথিবীকে ধরে রেখেছে। তারা একটি কচ্ছপের ওপর দাঁড়িয়ে আছে, আর কচ্ছপটি রয়েছে একটি সাপের ওপর। এসব প্রাণীর নড়াচড়ায় পৃথিবীতে ভূমিকম্প হয় বলে ধারণা করা হতো।
ভূমিকম্পের আগে প্রাণীদের আচরণ বদলাতে পারে
ভূমিকম্পের আগে কিছু প্রাণীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যাওয়ার দাবি রয়েছে। ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির আগে ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় পশুপাখিকে উঁচু জায়গার দিকে চলে যেতে দেখার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিজ্ঞানীদের ধারণা, কিছু প্রাণী মানুষের অনুভবের আগেই ক্ষুদ্র কম্পন বা পরিবেশের পরিবর্তন টের পেতে পারে। তবে, প্রাণীদের আচরণ দেখে নির্ভরযোগ্যভাবে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি এখনো প্রতিষ্ঠিত হয়নি।
ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জন মিশেল
ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ বিজ্ঞানী জন মিশেলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৭৬০-এর দশকে তিনি ভূমিকম্প নিয়ে গবেষণা করেন। তার ব্যাখ্যায় উঠে আসে, ভূ-পৃষ্ঠের গভীরে শিলাস্তরের আকস্মিক নড়াচড়া ও স্থান পরিবর্তনের কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। এ কারণে তাকে আধুনিক ভূকম্পনবিদ্যার অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র : বিবিসি
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

আপডেট টাইম : ১১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬