ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৮৪ বার

আজারবাইজানের বাকুতে ইতিহাস গড়ছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ গ্রুপের সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিটি নিশ্চিত করেছে বাংলাদেশ দল।

আট জনের দল নিয়ে (এইট-এ-সাইড) অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২০ মিনিট করে দুই অর্ধে খেলা হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে ম্যাচের ১৪তম মিনিটে আসে সেই সোনালী মুহূর্ত। দলের হয়ে জয়সূচক ও একমাত্র গোলটি করেন রাতুল, যা বাংলাদেশ দলকে পৌঁছে দেয় ফাইনালে।

এর আগে আজ দুপুরে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিলো বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে ‘ই’ গ্রুপে টানা চার ম্যাচ জিতে ফাইনালে পৌঁছালো বাংলার দামাল ছেলেরা।

এবারের আসরে আজারবাইজানে বিশ্বের ১৮৯টি দেশ মোট ৩২টি গ্রুপে অংশ নিয়েছে। প্রাথমিক পর্বে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করে। ফিফার নিয়ম অনুযায়ী, পঞ্চম স্থান অর্জনকারী ৩২টি দল নিয়ে শুরু হয় নকআউট পর্ব। সেখানে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এখন ট্রফি জয়ের লড়াইয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬