ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, হবিগঞ্জের ডিসিকে বদলী এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করলো সরকার সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বজুড়ে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় চীনের বিরুদ্ধে নজিরবিহীন গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। দেশটির গোয়েন্দারা ব্যবসায়িক সম্পর্ক, প্রেমের ফাঁদ, সাইবার হামলা এবং গবেষণায় অর্থায়নের মতো নানা কৌশলে পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা।

সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ এই উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, চীনের গোয়েন্দারা হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে দেশটির অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিল। এ ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ তৈরিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বেইজিং।

গুপ্তচরবৃত্তির বিস্তৃত জগৎ

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, কৌশলগত শিল্পের বিকাশে গোপন অভিযান পরিচালনার অভিযোগ চীনের বিরুদ্ধে দীর্ঘদিনের।

দেশটির সরকার বিভিন্ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের কাজে লাগিয়ে ব্যাপক পরিসরে তথ্য সংগ্রহের অভিযান চালাচ্ছে বলে মনে করেন পশ্চিমা কর্মকর্তারা। এর উদ্দেশ্য চীনের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ানো, দেশের অভ্যন্তরে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ জোরদার করা এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার।এই গোয়েন্দা তৎপরতার পরিধি বেশ বিস্তৃত। এর মধ্যে রয়েছে প্রেমের ফাঁদে ফেলা, বড় পরিসরে হ্যাকিং, কৌশলগত ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ এবং স্পর্শকাতর একাডেমিক গবেষণায় অর্থায়ন।

ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা কার্যক্রমে প্রায় ছয় লাখ মানুষ যুক্ত। যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি।প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই তৎপরতা শুধু যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়; বিশ্বজুড়ে বিস্তৃত একটি তথ্য সংগ্রহের নেটওয়ার্কের মাধ্যমে দেশটি প্রযুক্তিগত জ্ঞান ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে এআই, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য কৌশলগত প্রযুক্তি খাতে পশ্চিমা দেশগুলোর অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়াই বেইজিংয়ের অন্যতম লক্ষ্য।

শেয়ারবাজারে ধস

এদিকে হুয়াংকে ঘিরে বিতর্কের প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও পড়েছে।

সপ্তাহ শেষে এনভিডিয়ার শেয়ারের দাম ১৩ শতাংশ কমেছে।শুক্রবার অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারেও দরপতন দেখা যায়। তবে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী এএমডি ও ব্রডকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার অন্তর্ভুক্ত থাকা পিএইচএলএক্স সেমিকন্ডাক্টর সূচক সপ্তাহজুড়ে ৮ শতাংশ বেড়েছে।

তীব্র রাজনৈতিক উত্তেজনা

অন্যদিকে ওয়াশিংটনে এ ঘটনায় রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি তুলেছেন আইনপ্রণেতারা। তাদের আশঙ্কা, এসব প্রযুক্তি চীনের সামরিক শক্তি ও নজরদারি সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্টিফেন মিলার প্রশাসনের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় পরিবর্তন আনতে ব্যস্ত সময় পার করছেন।

মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পাশাপাশি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্ত মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির এই কেলেঙ্কারি প্রশাসনের দুই মন্ত্রীর মধ্যেও বিরোধ তৈরি করেছে।

সব মিলিয়ে হুয়াংকে ঘিরে ঘটনা চীনের গোয়েন্দা তৎপরতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে নতুন মাত্রা দিয়েছে। প্রযুক্তিগত অগ্রগতি ও সামরিক সক্ষমতা বাড়াতে বেইজিংয়ের বৈশ্বিক তথ্য সংগ্রহের প্রচেষ্টা এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতার অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

আপডেট টাইম : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬