ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, হবিগঞ্জের ডিসিকে বদলী এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করলো সরকার সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি ও পল্লিঋণ বিতরণে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে ৫৮টি ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাধ্যমে মোট ১১ হাজার ১৩২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৭৯১ কোটি টাকা।

তবে বিতরণে প্রবৃদ্ধি হলেও বার্ষিক লক্ষ্যমাত্রার তুলনায় অগ্রগতি বেশ কম। ৬০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম তিন মাসে অর্জন হয়েছে মাত্র ১৮ দশমিক শূন্য ৬ শতাংশ। অন্যদিকে এক বছরে কৃষিঋণের খেলাপি কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ৫৮টি ব্যাংক ১০ হাজার ৮৩৭ কোটি টাকা কৃষি ও পল্লিঋণ বিতরণ করেছে। এর বাইরে বিআরডিবি দিয়েছে ২৯৪ কোটি ৫৭ লাখ টাকা। সব মিলিয়ে বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১৩১ কোটি ৫৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে মোট বিতরণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি ৫৬ লাখ টাকা। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬৩ শতাংশ।

ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। তিন মাসে তারা দিয়েছে ৪ হাজার ১৪৩ কোটি ৭৫ লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণের ৩৮ দশমিক ২৪ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ৩ হাজার ২১৫ কোটি ৭৪ লাখ টাকা। ইসলামী ব্যাংকগুলোর বিতরণ এক হাজার ৯১৪ কোটি ৭৩ লাখ টাকা।

খাতভিত্তিক ঋণ বিতরণে সবচেয়ে বেশি অর্থ গেছে শস্য উৎপাদনে। এ খাতে বিতরণ হয়েছে ৫ হাজার ৭০ কোটি টাকা বা মোট ঋণের ৪৬ দশমিক ৭৮ শতাংশ। প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে গেছে ৩ হাজার ২৫৩ কোটি টাকা, যা মোট বিতরণের ৩০ দশমিক শূন্য ২ শতাংশ। এ খাতে নীতিমালা অনুযায়ী লক্ষ্যমাত্রা ২০ শতাংশ হলেও বাস্তবে বিতরণ হয়েছে তার চেয়ে বেশি। মৎস্য খাতে ঋণ দেওয়া হয়েছে এক হাজার ৩৮৮ কোটি টাকা।

প্রবৃদ্ধি রয়েছে কৃষিঋণ আদায়েও। চলতি বছরের সেপ্টেম্বরে আদায় হয়েছে ১২ হাজার ১৭৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে আদায় হয়েছিল ১০ হাজার ৫৪৪ কোটি টাকা। এক বছরে আদায় বেড়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।

তবে আদায়যোগ্য ঋণের পরিমাণ বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ ধরনের ঋণ ছিল ৩৪ হাজার ২৫৮ কোটি টাকা। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৩৯ কোটি টাকা।

অন্যদিকে কৃষিঋণের বকেয়া কমেছে ৩ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে বকেয়া ছিল ২২ হাজার ১২০ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা কমে হয়েছে ২১ হাজার ৪৫৬ কোটি টাকা। একই সময়ে খেলাপি বা শ্রেণিকৃত ঋণ ১৯ হাজার ৫৬৩ কোটি টাকা থেকে কমে ১৮ হাজার ৫৫২ কোটি টাকায় নেমেছে।

তবে ইসলামী ব্যাংকগুলোর কৃষিঋণে খেলাপি পরিস্থিতির অবনতি হয়েছে। এক বছরে এসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণ ৮০ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৮৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে বকেয়া ঋণ বেড়েছে ৯৭ দশমিক ১৩ শতাংশ।

দীর্ঘমেয়াদি চিত্রেও কৃষিঋণের খেলাপি ও বকেয়া বাড়ার প্রবণতা দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণ ছিল ২০ হাজার ৯৯৯ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৮৩৪ কোটি টাকা। একই সময়ে শ্রেণিকৃত ঋণ ৫ হাজার ২৪১ কোটি টাকা থেকে বেড়ে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা হয়েছে।

এদিকে বিআরডিবির ঋণ বিতরণে সামান্য পতন হয়েছে। চলতি অর্থবছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা এক হাজার ৫০৭ কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করেছে ২৯৪ কোটি ৫৭ লাখ টাকা। আগের বছরের একই সময়ে বিতরণ ছিল ৩০১ কোটি ৯ লাখ টাকা। তবে এ সময়ে সংস্থাটির ঋণ আদায় বেড়ে ৩২১ কোটি ৫২ লাখ টাকা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে কৃষিঋণ বিতরণের প্রবণতা ইতিবাচক হলেও বকেয়া ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ উদ্বেগের বিষয়। কৃষি খাতে কার্যকর অর্থায়ন নিশ্চিত করতে ঋণ আদায় বাড়ানো এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

আপডেট টাইম : ১১:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬