ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

শক্তিশালী থাইল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৩০ বার

ফিফা প্রীতি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় মাঠে শুরু হবে দুদলের লড়াই।

ম্যাচের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার সকালে অনুশীলন করেছেন বাটলার শিষ্যরা। জয়ের লক্ষ্যে মাঠে নামবে তহুরা-ঋতুপর্ণারা, বললেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ। শক্তি-সামর্থ্যে থাইল্যান্ড অনেকটা এগিয়ে থাকলেও জয়ে চোখ রেখে মাঠে নামার কথা জানিয়েছেন কোচ পিটার বাটলারও।

আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যার সেরা প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে আফঈদার দল। শুক্রবারের পর সোমবার হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবেন মনিকা-রুপনারা।

এর আগে, মাত্র একবারই থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগ্রেসরা। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে থাইদের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটাই বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

শক্তিশালী থাইল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫